somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

শিমুল শিকদার

আমার পরিসংখ্যান

শিমুল শিকদার
quote icon
কিছু বলার নাই।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ব্যথা

লিখেছেন শিমুল শিকদার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬

শ্যামবাজারের অভয়দাস লেনের ২৫১/৫/২এ বাড়িটার সামনে গাড়ী এসে থামল। গাড়ী থেকে নেমে চারিদিকে তাকালাম। প্লাস্টারবিহীন দোতালা বাড়িটার আশেপাশে টিনের কতগুলো ছোট ছোট ঘর। আশেপাশের বাড়ির লোকজন উঁকিঝুঁকি মারছে। এরকম দুর্গম গলিতে স্যুট-টাই পড়া গাড়ীওয়ালা দেখতে তারা অভ্যস্ত না। দোতালা বাড়িটির নিচে দর্জির দোকান থেকে ঘটর ঘটর সেলাই মেশিনের শব্দ আসছে।

বাড়িটার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৩ বার পঠিত     ০ like!

পঞ্চাশ

লিখেছেন শিমুল শিকদার, ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৫

এরকম জংগলের মধ্যে প্রাসাদের মতো অট্টালিকা দেখে সাদেকুর রহমান অবাক না হয়ে পারলো না। চারিদিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। প্রাচীরের উপর লোহার বাঁকানো মরিচা ধরা রডগুলো তারকাটা দিয়ে পেঁচানো। দেয়ালের জায়গায় জায়গায় আস্তর উঠে গিয়ে ইটগুলো যেন দাঁত বের করে হাসছে। এতো উঁচু দেয়ালের পেছনে অট্টালিকার মাথাটাই শুধু দেখা যাচ্ছে।... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৬১ বার পঠিত     ০ like!

প্রথম প্রেম

লিখেছেন শিমুল শিকদার, ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২১

গৌরীকে দেখে শওকত চমকে উঠলো।
ভাল করে আবার তাকালো – হ্যাঁ, গৌরীই তো। শওকতের শরীরে শিহরণ খেলে গেলো। গৌরী কী শওকতকে চিনতে পারছে না?
গৌরী ছিল শওকতের জীবনের প্রথম স্বপ্ন, প্রথম নারী, প্রথম প্রেম। প্রথম স্বপ্ন অপূর্ণ থেকে যায়, প্রথম নারী হারিয়ে যায়, প্রথম প্রেম শুধুই স্মৃতি হয়ে যায়। শওকতের... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৭১ বার পঠিত     ০ like!

মিনু

লিখেছেন শিমুল শিকদার, ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৮

প্রথম যেদিন মিনুকে দেখতে আসল, সেদিন মিনুর সে কী আনন্দ! লাজুক লাজুক খুশিতে সারা বাড়ি মাতিয়ে রাখল। লজ্জা গোপন করতে সবার সাথে ধমকে ধমকে কথা বলতে লাগলো। পাত্রের নাম জাকির হোসেন। মিনু বলল, এ্যা, এটা একটা নাম হল? এ তো ঠেলাগাড়িওয়ালাদের নাম। মিনুর ছোট বোন অনু বলল, এই আপু বিয়ের... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৯৪ বার পঠিত     ০ like!

রাজার উপঢৌকন

লিখেছেন শিমুল শিকদার, ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২৮

খরায়, দুর্ভিক্ষে ধনভাণ্ডারে টান পড়লে রাজা ঘোষণা দিলো তাঁর সাথে সাক্ষাতের জন্য প্রজাদের সাথে করে উপযুক্ত উপঢৌকন নিয়ে আসতে হবে। একবার এক গরিব প্রজা করিম মিয়ার দরকার পড়লো রাজার সাথে দেখা করার। কিন্তু রাজার জন্য উপঢৌকন কি নিয়ে যাবে তা বুঝে উঠতে পাড়ছিল না। পাড়ার মাস্টারমশাই বলল, মণখানেক চাল নিয়ে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪৭ বার পঠিত     ১ like!

আড্ডা

লিখেছেন শিমুল শিকদার, ২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৯

তখন ইউনিভার্সিটিতে সবে ঢুকেছি। সকালে কার্জন হল, দুপুরে চারুকলা, বিকেলে কলাভবন, সন্ধ্যায় টি.এস.সি, রাতে হল এই করে মাঝ রাতে যখন রুমে ফিরি তখন শুরু হয় রুমের ছেলেপেলেদের সাথে আড্ডা। আশেপাশের অন্য সব রুমের ছাত্ররা এক হয়ে সে আড্ডা চলে ভোর পর্যন্ত। কয়েক ঘণ্টা ঘুমিয়ে তড়িঘড়ি করে উঠে পড়ি যেন সকালের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২০০ বার পঠিত     ০ like!

ছুটির গল্প

লিখেছেন শিমুল শিকদার, ২১ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৬

প্রতি বছর স্কুল ছুটি হলে বাবা আমাদের ডেকে জিজ্ঞেস করে - তোমরা এবার কোথায় যেতে চাও- দাদাবাড়ি নাকি নানাবাড়ি? আমরা একসাথে বলে উঠি, নানাবাড়ি। আমাদের উত্তরটা বাবার জানা। তবুও প্রতি বছর একই প্রশ্ন করে এই আশায় যদি উত্তরটা বদলায়, যদি আমরা বলি- দাদাবাড়ি। আমাদের উত্তর বদলায় না। বাবার মুখ ভার... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৩৭১৫ বার পঠিত     ২ like!

আমি কে

লিখেছেন শিমুল শিকদার, ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৮

একবার বন্ধুদের সাথে নৌকা করে সমুদ্রে গিয়েছি মাছ ধরতে। সমুদ্রের ওপারে মেঘ জমছে দেখে সবাই বড়শি গোটাল । আমি বললাম, তোরা যা, আমি থাকবো। সবাই চলে গেলো, আমি একা বসে আছি। কাল মেঘ হুঙ্কার দিতে দিতে ধেয়ে আসছে পাড়ের দিকে। কিছুক্ষণের মধ্যে চারিদিক অন্ধকার হয়ে গেলো। বিজলী চমকাতে লাগল, শুরু... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     ০ like!

মায়ের মৃত্যু

লিখেছেন শিমুল শিকদার, ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৪

আমার এক বন্ধুর মা’র তখন পি জি হাসপাতালে চিকিৎসা চলছে। আমরা সকাল বিকাল হাসপাতালে গিয়ে বসে থাকি। আশায় থাকি উনি ভালো হয়ে উঠবেন, সবকিছু আগের মতো হয়ে যাবে। আমাদের দেখলে বলবেন, ভালো আছ, বাবা? বসো। ও মুনির, কোথায় গেলি? দেখ কে এসেছে? একদিন সন্ধ্যাবেলা সবাই গিয়েছে মাগরিবের নামাজ পরতে, আমি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৮৪ বার পঠিত     ০ like!

বিদেশী বন্ধু

লিখেছেন শিমুল শিকদার, ০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৬

আমাদের স্কুল-কলেজ এর এক বন্ধু আর্জেন্টিনা থাকে । বেশ কিছুদিন আগে ওর সাথে Facebook এ chatting হচ্ছিলো । Chatting টা খুঁজে পায়নি, পেলে হুবহু তুলে দিতাম । তবে কথাগুলো অনেকটা এরকম :

- কিরে কেমন আছিস?

উত্তরে ও ‘হিজিবিজি’ কী লিখল আমি ঠিক বুজলাম না ।

আমি আবার ও লিখলাম,... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৮ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৫২৭৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ