আমার এক বন্ধুর মা’র তখন পি জি হাসপাতালে চিকিৎসা চলছে। আমরা সকাল বিকাল হাসপাতালে গিয়ে বসে থাকি। আশায় থাকি উনি ভালো হয়ে উঠবেন, সবকিছু আগের মতো হয়ে যাবে। আমাদের দেখলে বলবেন, ভালো আছ, বাবা? বসো। ও মুনির, কোথায় গেলি? দেখ কে এসেছে? একদিন সন্ধ্যাবেলা সবাই গিয়েছে মাগরিবের নামাজ পরতে, আমি বসে আছি খালাম্মার পাশে। খালাম্মা হাসপাতালের বিছানায় প্রায় অচেতন। হটাৎ উনি হিচকি তুলতে শুরু করলেন। পাশে বড় আপা নামাজ পড়ছিলেন। নামাজ রেখে উনি ছুটে এলেন, চিৎকার করে কাঁদতে লাগলেন। আমরা ধরাধরি করে মুখে পানি দিলাম। পানি গড়িয়ে পড়লো। মৃত্যুর মুখোমুখি হওয়ার আমার প্রথম অভিজ্ঞতা হল। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। বহুদিন আমি রাতে ঘুমাতে পারিনি। স্বপ্নে দেখতাম, জানালার পাশে উনি দাড়িয়ে আছেন। বলছেন, বাবা আমার যে অনেক কাজ বাকি ছিল! রাতে উঠে বসে থাকতাম। কাছাকাছি বন্ধুদের মধ্যে প্রথম কেউ মা হারালো। কষ্টটা আমাকে ভীষণ ছুঁয়ে গেলো। মায়ের মৃত্যু পৃথিবীর সমস্ত মৃত্যু থেকে পুরোপুরি আলাদা। একে ঠিক মৃত্যু মনে হয় না, একে মনে হয় প্রকৃতির এক নির্মম, নির্দয় খেলা। প্রকৃতি নশ্বরবাদের ইঙ্গিত দিয়ে যায়, বলে যায়, তোমার সময় ও ধেয়ে আসছে, খেলা গুটাও।
আলোচিত ব্লগ
যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?
বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

