somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম প্রেম

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গৌরীকে দেখে শওকত চমকে উঠলো।
ভাল করে আবার তাকালো – হ্যাঁ, গৌরীই তো। শওকতের শরীরে শিহরণ খেলে গেলো। গৌরী কী শওকতকে চিনতে পারছে না?
গৌরী ছিল শওকতের জীবনের প্রথম স্বপ্ন, প্রথম নারী, প্রথম প্রেম। প্রথম স্বপ্ন অপূর্ণ থেকে যায়, প্রথম নারী হারিয়ে যায়, প্রথম প্রেম শুধুই স্মৃতি হয়ে যায়। শওকতের জীবন থেকে গৌরীও চিরতরে হারিয়ে যায়। কিন্তু যে গৌরীর কাপড়ের ভাজ কখনো ভাংতো না, মাথার সিঁথি কখনো বাঁকা হতো না, পায়ের আলতা কখনো মুছত না, সেই গৌরীর আজ একি দশা। গৌরবর্ণ অনুপস্থিত, চোখ কোঠরে, চুল এলোমেলো। মলিন একটা শাড়ি পরা। তাহলে কি গৌরী ভাল নেই?
শেষ দেখা হাওয়ার কথা ছিলো ভবানিপুর কলেজের দীঘির পাড়ে। শওকত সারাদিন ধরে অপেক্ষার পর জানতে পারে গৌরীকে পার্বতীপুর বড় ভাইয়ের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। শওকতের সাথে গৌরীর আর কখনো দেখা হয়নি। মুসলমান ছেলের সাথে মেয়ের প্রেমে ঠেকাতে গৌরীর বাবা ঘোষাই দাশ মেয়েকে পার্বতীপুর থেকে কলকাতায় গৌরীর মাসীর কাছে পাঠিয়ে দেয়। গৌরীর মাসী একরকম তাড়াহুড়া করেই হুগলীর এক ব্যবসায়ীর সাথে গৌরীর বিয়ে দেন। পরে জানা যায় গৌরীর স্বামীর ছিল অবৈধ মাদক ব্যবসা। বিয়ের কিছুদিন পর গৌরীর স্বামী এক গোলাগুলিতে মারা পড়ে। গৌরী তখন সাত মাসের অন্তঃসত্ত্বা। গৌরী আর বিয়ে করেনি। বরং পড়াশুনা শেষ করে ভাল কি এক চাকরিতে ঢুকে। শওকত লোকমুখে এসব কথা জানতে পারে অনেক অনেক পরে।
শওকত যখন গৌরীর প্রেমে পড়ে তখন সে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের পুরো সময়টা কেটেছে গৌরীর ধ্যানজ্ঞাণে। গৌরী সেকথা ভালই জানতো। শওকত জীবনে একটাই কবিতা লিখেছিল, তাও গৌরীকে নিয়ে। গৌরীর বইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলো। উত্তরের আশায় ছিল অনেক দিন। উত্তর না দিলেও ভবানিপুর কলেজের দীঘির পাড়ে গৌরী দেখা করতে চেয়েছিলো শওকতের সাথে। কী বলতে চেয়েছিল গৌরী সেদিন?
অপেক্ষায় অপেক্ষায় শওকতের বিশ্ববিদ্যালয় কেটে যায়। ততদিনে প্রেম পরিণত হয়। আবেগের সাথে বাস্তবতার যোগ হয়। গৌরী চাইলে শওকত অবশ্যই গৌরীকে বিয়ে করতে পারত। শওকতের সে প্রস্তুতিও ছিল মনে মনে। ধর্ম শওকতের জন্য কোনো বাধা না। শওকত যে মাপের ছাত্র ছিল তাতে একটা চাকরি যোগাতে খুব বেগ পেতে হতো না। কিন্তু বাস্তবে যা ঘটেছে তা ছিল শওকতের কল্পনাতীত। পাশ করার এক বছরের মধ্যে পি এইচ ডির একটা স্কলারশীপ নিয়ে জার্মানী চলে যায়। কিছুদিনের মধ্যে বিয়েও করে। কিন্তু ছোট্ট একটা দুর্ঘটনা তার জীবনকে পুরোপুরি উল্টে দেয়। অথচ গৌরীর সাথে বিয়ে হলে দুইজনের জীবনই হয়তো হতে পারত পুরো অন্যরকম।
প্লেনে বোর্ডিং এর ঘোষণা শোনা গেল,
- ফ্লাইট বিএ১৫ এর সন্মানিত যাত্রীদের ফ্লাইটে আরোহণের জন্য অনুরোধ করা যাচ্ছে...
শওকত ঘুরে তাকিয়ে দেখল, যাত্রীরা লাইনে দাড়িয়ে গেছে।
গৌরী আস্তে আস্তে উঠে শওকতের সামনে কাচের দেয়ালের ওপাশে এসে দাঁড়ালো। গৌরী তাহলে শওকতকে চিনতে পেরেছে। শওকতের দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে রইলো। গৌরীর চোখে পানি। শওকতও নিস্পলক ভাবে তাকিয়ে রইলো।
- এখানে বসে ঝিমাচ্ছ কেন? চল, চল। প্লেন ছেড়ে দেবে।
শওকতের স্ত্রী রুবি শওকতের হুইল চেয়ার ঘুরিয়ে ধাক্কাতে ধাক্কাতে প্লেনের দিকে ছুটল।
- মহিলাটা কে? চেন?
শওকত উত্তর দেয় না, শুধু নিঃশব্দে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে।
প্লেনে ঢোকার আগে শওকত একবার পেছন ফিরে তাকায়। গৌরী কাঁচের দেয়ালের ওপারে ওভাবেই দাড়িয়ে আছে।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×