ধর্ষীতা নারীর কথা- ১
গলায় সোনার ম্যডেলটা ঝুলাইয়া বেশতো দেখি ভালাই আছেন।
গেল বছর আপনে আমারে নিয়া কি জানি কবিতা লিখলেন, অসীম কাব্য পতিভা আপনের।
আপনের কলমের খোঁচায়, খোঁচাইয়া খোঁচাইয়া লেখলেন আমার কথা।
আপনাদের পুরুষ সমাজে আমিতো কিছুই চাইনি,
তবু কেন মাঝরাতে ক্ষত বিক্ষত করে আপনারা কি যে মজা পেলেন?
জেলখানায় নালিশ নিয়ে গেলে তারা আমাকে হাজতে রাখলেন,
মাঝরাতে সেপাই নিয়ে গেল, পরের দিনও, তার পরের দিনও।
আমি চুপ করে আপনাগো তামাশা দেখলাম।
পরে আমাকে বাহির করে নিয়ে এল, নারীবাদি নেত্রীরা, বিশাল গাড়িতে করে আমাকে নিয়ে এল,প্রেস ক্লাবে।
অনেক কথা হল,
আমি ক্যবল শুনলাম আপনাগো তামাশার কথা।
বাড়িতে ফিরা আইলে আবার ত্যানারা আইলেন,
ফটো তুলনের লাইগা।
ছবি তুলব ভাইব্যা ভাল দেইখা একটা শাড়ি নিয়া আইলাম,
বকুলির মায়ের কাছ থাইকা।
তা, আপনারা বল্লেন
সেই সময়কার সেই শাড়িটাই নাকি পড়তে হবে!
একটা নারী হয়ে ক্যামন করে সেই শাড়িটা আবার পড়ি,
বলতে পারেন?
ছোপ ছোপ রক্তের ছাপ আপনাদের যৌনক্ষুধা মিটালেও,
আমারে তা সারাজীবন সন্মানের ভুখা রাইখা দিব।
আপনে কবি মানুষ, আমার কবিতা লেইখা আপনে ম্যাডেল পাইছেন,
তাই ভাবলাম আপনে বুঝবেন আমার কথা.........
(চলবে)........
আমাদের ৭১- কোনো কোনো ক্ষেত্রে রুপকথাও হার মানে‼️

আমাদের উঠানে একটা কবর আছে। কবরটা কার, আমি জানি না।
জানি না, এই কথাটা মিথ্যা। আমি জানি কার। কিন্তু নামটা বললে বিপদ হতে পারে। তাই নাম বলি না।
শুধু প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন
লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!
জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!
কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন
অভিমান যখন ঝরে যায়.........
অভিমান যখন ঝরে যায়.........
আপনারা যারা 'বসন্ত বিলাপ' সিনেমাটা দেখেছেন তাদের কি শেষ দৃশ্যটা মনে আছে? যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞেস করছে, "আপনি যান নি?"
সৌমিত্র একগাল হেসে বলছে... ...বাকিটুকু পড়ুন
আমাকে দিয়ে সেলস হবে না
আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন
ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।