ব্লগে আমার পদচারণা বেশী দিনের নয়। যেকারনে ব্লগার বন্ধুদের সাথে পরিচিতিটাও খুব বেশী দিনর নয়। ব্লগ বাজারের এপাড়া-ওপাড়া ঘুরছিলাম, হঠাৎ চোখে পড়ল ''আমি নীলা বলছি... কেমন আছেন সবাই।'' নীলা নামক কোন একজনের ব্লগ প্রত্যাবর্তন অনেককেই কনফিউশনে ফেলে দিয়েছে (এ কোন নীলা?) আমি ব্যতিরেকে, কারন আমিতো এই নীলাকে আজই চিনলাম। নানা জনের নানামুখী মন্তব্য আজই আমাকে চিনতে বাধ্য করেছে।ঘটনাক্রমে একটা গল্প মনে পড়ল সালটা ছাড়া, আর দিন তারিখতো অনেক আগেই হজম করেছি। তখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার আবাসিক হল শের-ই বাংলা হওয়াতে শহীদ মীনারেই আড্ডাটা বেশী জমতো। কোন একদিন আড্ডাই বসে এক বন্ধু খবরের কাগজের পাতা উল্টাচ্ছে। মাত্র কদিন আগে ডুবে যাওয়া জাহাজ "এম ভী নাসরিন" প্রতিদিনই আলোচিত শীরোনাম হয়ে আসছিল, সেদিনের শীরোনামও ছিলো যথারীতি "আজও নাসরিনের উদ্ধার কাজ সম্পন্ন হয়নি" মর্মস্পর্শী সেই ঘটনা যখন সাধারন মানুষের মাঝেও বেদনার ঝড় তুলেছে, তখন (পত্রিকর শীরোনাম দেখে) বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক বন্ধুর ঊক্তি "এ কোন প্রন্সেস ডায়না" যাকে নিয়ে প্রতিদিন এতো লেখালেখি হচ্ছে? আমার বন্ধুর সেই উক্তিটি অনেকদিন আমাদের হাঁসির খোরাক যুগিয়েছিল।আজ হয়তো নীলাকে আমার চিনতে নাপারাটা ব্লগার বন্ধুদের তেমনই হাঁসির খোরাক যোগাবে।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।