১ জানুয়ারি সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ ১ জানুয়ারী সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস। ১৯৭৩ সালের ১ জানুয়ারি মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামরত ভিয়েতনামের জনগণের সাথে সংহতি প্রকাশের জন্য মিছিল বের করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। মিছিলটি তৎকালীন মার্কিন তথ্য কেন্দ্রের সামনে আসলে বিনা উস্কানিতে পুলিশ আকস্মিকভাবে গুলি চালায়। স্বাধীন দেশের মাটি শহীদের রক্তে রঞ্জিত হয়। পুলিশের গুলিতে নিহত হন ছাত্রনেতা মির্জা কাদেরুল ইসলাম ও মতিউল ইসলাম। আহত হন অসংখ্য ছাত্র ইউনিয়নের নেতাকর্মী।
স্বাধীন বাংলাদেশে প্রথম ছাত্র হত্যার প্রতিবাদে পরদিন ফুঁসে ওঠে সারাদেশ। বিক্ষোভের নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা। ঐদিন ঢাকার সর্বত্র স্বতঃস্ফূর্ত হরতাল পালন করা হয়।
তারই প্রেক্ষিতে ২০০২ সালে মির্জা কাদেরুল ইসলাম ও মতিউল ইসলামকে ভিয়েতনামের জাতীয় বীরের মর্যাদা দেয় সে দেশের সরকার। পাশাপাশি ভিয়েতনামের দু’টি গুরুত্বপূর্ণ রাস্তার নামকরণও করা হয় এ দুই বীরের নামে।
যে মার্কিন সাম্রাজ্যবাদ আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তার আগ্রাসনের বিরুদ্ধে সংহতি জানাতে গিয়ে প্রাণ দিতে হয় মতিউল-কাদেরকে।
সেই সময় থেকে প্রতিবছর ১ জানুয়ারি পালিত হয় সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একজন নিহিলিস্ট হিসেবে যা-ই লিখি তা-ই হয়তো অর্থহীন হয়ে ওঠে। কিন্তু যা ‘অর্থহীন’ তা কি কখনো কিছু ‘হয়ে ওঠা’? যেহেতু জন্মেছি এবং মৃত্যুর জন্য নিরন্তন অপেক্ষা- সেই অপেক্ষাকে কিছুটা স্বস্তিদায়ক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০২

আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়...
...বাকিটুকু পড়ুনআমি এসএসসি পরীক্ষা দিয়েছি ২০১১ সালে। ঐ পরীক্ষার এক মাসের কথা এখনো মনে পড়ে। ১ম পরীক্ষার সময় খাতা পাওয়া, রোল নাম্বার লেখা, প্রশ্ন হাতে পাওয়া এগুলো এখনো মনে পড়ে। মাজে... ...বাকিটুকু পড়ুন

প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের...
...বাকিটুকু পড়ুন
৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি
ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়...
...বাকিটুকু পড়ুন