আজ ৫ই জানুয়ারি। বাংলাদেশের প্রধান দুই দল আওয়ামীলীগ এবং বি.এন.পির জন্য গুরুত্বপূর্ণ দিন।আওয়ামীলীগএরএর জন্য গণতন্ত্র রক্ষা দিবস এবং বি.এন.পির জন্য গণতন্ত্র হত্যা দিবস।আশ্চর্যজনক যে ৫ই জানুয়ারি দিনটি২৪ ঘন্টার টিকই কিন্তু একটি দিনে দুইটি দিবস। আমরা অবাক ভাবে দেখি আর কিছু বলি। আসলে কোন দিবসটি আমরা মানব। কি রক্ষা দিবস না হত্যা দিবস? আজকে দুই দলই আলাদা আলাদাভাবে সমাবেশ করেছে এবং একেক দল একেক ভাবে সাধারন মানুষকে বুঝানোর চেষ্টা করেছে এই ৫ই জানুয়ারি কে। আমরা দেখতে পাই যে প্রতিক্রিয়াশীল আর্থসামাজিক ব্যাবস্থাকে লালন পালন করে চলেছে দেশের বর্তমান শাসক ও শোষক শ্রেণী। আওয়ামীলীগ ৫ই জানুয়ারি কথিত একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতাই আসে। খুব বেশি খুশি হতাম যদি আওয়ামীলীগের অংগসংগঠন দেশ পরিচালনায় সুন্দর অংশগ্রহণ করত। দুখের বিষয় আজ ছাত্রলীগ, যুবলীগ ছাডা ও নানান নামধারী সংগঠনগুলো দেশে টেন্ডারবাজী সন্ত্রাসিক কর্মকান্ড করেছে এবং করে যাচ্ছে। এইতো গতকাল৪ই জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্টাবার্ষিকীতে তারা নিজেরাই দুইটি দলে বিভক্ত হয়ে মারামারি-গুলাগুলি করেছে। আর অন্যদিকে বি.এন.পি জামাত-শিবিরকে সাথে নিয়ে টানা তিন মাসের ও অধিক সময় ধরে প্রকাশ্যে দিন-দুপুরে গাডিতে পেট্রোল বোমা মেরে মানুষ পুডিয়েছে। তাছাড়া বি.এন.পির নানান নেতা নানানভাবে নানান কথা বলে দেশকে অরাজকতার দিকে নিয়ে যেতে ব্যস্ত থেকেছেন। এই প্রধান দুই দলের একটা লক্ষ্য ক্ষমতায় টিকে থাকা এবং দেশে প্রভাব বিস্তার করা। বন্ধুগন আমরা সাধারন মানুষ কি আর করি হয়ত ছাত্রলীগ বা যুবলীগের টেন্ডারবাজীর গুলিতে মরি আর নয়তো বা বি.এন.পি জামাত শিবিরের পেট্রোল বোমায় মরি। জোর গলায় বলতে চাই যে দল দুইটি সমাধানের পথ না খুজে মারামারি- হানাহানি পছন্দ করে সেই দল দুইটির একটি ও গণতন্ত্র কি তা জানে না এবং বুঝে না।
আলোচিত ব্লগ
কেন লিখলাম? ইচ্ছে হলো তাই। কেন ইচ্ছে হলো?
একজন নিহিলিস্ট হিসেবে যা-ই লিখি তা-ই হয়তো অর্থহীন হয়ে ওঠে। কিন্তু যা ‘অর্থহীন’ তা কি কখনো কিছু ‘হয়ে ওঠা’? যেহেতু জন্মেছি এবং মৃত্যুর জন্য নিরন্তন অপেক্ষা- সেই অপেক্ষাকে কিছুটা স্বস্তিদায়ক... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ২০২

আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়... ...বাকিটুকু পড়ুন
কিছু কিছু স্মৃতি ভুলার মত না।
আমি এসএসসি পরীক্ষা দিয়েছি ২০১১ সালে। ঐ পরীক্ষার এক মাসের কথা এখনো মনে পড়ে। ১ম পরীক্ষার সময় খাতা পাওয়া, রোল নাম্বার লেখা, প্রশ্ন হাতে পাওয়া এগুলো এখনো মনে পড়ে। মাজে... ...বাকিটুকু পড়ুন
প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন
৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি
ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।