আমার মাথায় একটা "বোধ" কাজ করে; সেই ভাবনাটা একটু শেয়ার করি: এই যে সারা বিশ্বে উল্টা-পাল্টা যেসব আক্রমন বা জ্বালাও-পোড়াও হচ্ছে, তা সে ইসলামিক স্টেট বা কায়েদা বা তালিবান বা যে নামেই হোক না কেন: লন্ডন-আমেরিকা-বাংলাদেশ-সৌদি-তুরস্ক-ইসরাইল-ইন্ডিয়া বা জ্ঞাত-অজ্ঞাত যেখানেই হোক না কেন; তা সরাসরি মানবিকতার বিরুদ্ধেই হচ্ছে। এইসব সন্ত্রাসীরা একচুয়ালি ইসলামের কেউ না বা অন্য ধর্মেরও কেউ না। জাস্ট একটা ধুয়া তুলবার দরকার, তাই এরা যে কোন ধর্মের লেবাসে একটা ঢেউ তোলে আর কি। এখন বিশ্বে সন্ত্রাসের 'বাজারদর' টা 'ইসলামপন্থী'দের দিকে। ব্যাস, সন্ত্রাসীরাও এই 'প্যাকেজ'টাই ছাড়ছে বেশি। এইসব সন্ত্রাসীরা না ইসলামের উপর বিখ্যাত কেউ; না ইসলামের উপর যুগ যুগ ধরে লেগে আছে। সো, সন্ত্রাসী, সে সন্ত্রাসীই। ইসলাম ধর্মের লোকেরা সন্ত্রাস ছড়াচ্ছে- এটা যুক্তির কথা না। হিটলার অনেক ইহুদী মারছিল বলে যেমন হিটলারের খৃস্টান ধর্মের লোকদের দোষ দেয় না বিবেকের ইতিহাস; তেমনি সু চি'র জন্য বৌদ্ধদের নয়; তেমনি মোদি'র জন্য হিন্দুদের নয়; তেমনি ট্রাম্পের জন্য ট্রাম্প-পন্থীদের নয়। ভবিষ্যতের সময়ই বলে দেবে, এই বর্তমান ধংস্বাত্মক বিদ্বেষের জন্য কে বা কারা দায়ী। কোন্ ব্যাখ্যা থেকে এই ধ্বংসযজ্ঞ তারা চালালো, তাও হয়ত আগামীর সন্তানেরা জানতে পারবে। জাস্ট একটু সময় দরকার। আর দরকার সহমর্মিতা আর সহনশীলতা; একে অপরের প্রতি। পৃথিবীর সব ধর্মের জয় হোক; সব জাতির জয় হোক। হাজার কোটি বছরের সব জাতি-ধর্ম-বর্ণের হাতে হাত মিলিয়ে কাজের পরিণতিতেই আজকের একটা সুন্দর পৃথিবীকে আমরা পেয়েছি। আমাদের গুটিকয়েক আদম সন্তানের ভুল চিন্তা বা ভূল কাজের ব্যাখ্যার জন্য এই বিপুল সম্ভাবনার গ্রহটির ক্ষতি হোক- তা বুঝি কোন পাগলেও চাইবে না---!!!--- ০১.০৭.২০১৭ শনিবার
আরো অনেক বড় উদ্দেশ্যে মানবজাতির সৃষ্টি হয়েছে
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।