হঠাৎ করেই শ্বাসকষ্ট আমার; দোয়া চাই; চাই পরামর্শও
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বন্ধুরা.... আমি গত ৩-৪ দিন ধরে হঠাৎ করেই মারাত্নক শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছি। খুব কষ্ট হচ্ছে শ্বাস গ্রহণ করতে। প্রকৃতির নিয়মে সাধারণভাবে নিশ্বাস-প্রশ্বাস হচ্ছে না; আমাকে নিজের থেকে জোর করে শ্বাস নিতে হচ্ছে। ইসিজি করিয়েছি; খারাপ কিছু পাওয়া যায়নি। ডাক্তার দেখিয়ে ওষুধ খাচ্ছি; কিন্তু আমার শ্বাসকষ্টটা যাচ্ছে না। গত ৪টা রাত ধরতে গেলে সারা রাতই আমি জেগে থেকেছি; সামান্য তন্দ্রা এলেও নিশ্বাস আটকে যাবার কারণে ঘুম ভেঙ্গে যায়। আমার প্রেশার খুবই স্বাভাবিক আছে। কোন ডায়াবেটিকস নেই। মাঝে মাঝে কঠিন আতংক এসে ভর করতে চায়-এই যা। আল্লাহকে ডাকছি। তোমরাও আমার জন্য দোয়া করো। আর যদি কোন সাজেশান থাকে; আমাকে সাহায্য করো। আমার এই ৪২-৪৩ বছরের জীবনে এই ধরনের সমস্যায় কখনোই পড়িনি আমি।



সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই...
...বাকিটুকু পড়ুন
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও...
...বাকিটুকু পড়ুন
টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন