somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানছুরা- পরীক্ষামূলক ২য় ব্লগ ফিল্ম( শেষ পর্ব)

১২ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গত পর্বে যা দেখেছেনঃ


প্রথম পর্ব
২য় পর্ব

শেষ পর্বঃ

ভয়ের চোটে স্বামী গেল তাড়াতাড়ি ঘর ছাড়ি,
মানছুরার গা জ্বরে পুড়ে যায়-মাথাটা ভীষন ভাড়ী


শিয়রে বসিয়া কাশেম কহিল," ওহে ভগ্নি আমার-
কস্ট করিয়া একটু খানি মুখে তুলে নে খাবার।"


-"জ্বিহ্বা আমার ভাড়ী হয়ে গেছে, গলায় নামে না কিছু-
মৃত্যু আমায় তাড়া করে ফিরে সারাক্ষন পিছু পিছু।"


জোড় করিয়া কাশেম তাহারে খাওয়াইল কিছু ফল।
না খাইলে হইবে কেমনে তাহার গায়ে বল।


অনাহারে থেকে মানছুরার দেহ হইয়াছে পুরো নস্ট
এটুকু খাবার খেতেও তাহার কি নিদারুন কস্ট।


-" ভ্রাতা আমার, দাবি জানাই- আমার কন্যারে দেখো,
আমায় যেভাবে মমতা দিয়াছ- ওরেও সেভাবে রেখ।"


স্বামী তাহার গাড়ি আনিয়াছে, দাড়াইয়া আছে দূরে।

" যাইব না আমি"-এই বলিয়া শুইয়া থাকে ঘুরে।


কাশেম বোন কে কোলে তুলিয়া রাখিল গাড়ির 'পরে।
শ্বশুর শাশুড়ি কেউ আসিল না- বসিয়া রইল ঘরে।


স্বামী আসিয়াছে কন্যারে লইয়া-যাইবে ওদের সাথে,
কন্যাকে একটু ছুয়ে দিতে চায় কম্পিত ক্ষিন হাতে।


-" কন্যা আমার ভালো থাকিস , সোনা মানিক ওরে!
এই জীবনে দিলাম নাতো কোনো কিছুই তোরে"।

দু'চোখ দিয়ে অশ্রু ঝরিছে, কহিতে পারেনা কথা-
কাপিয়া উঠিল সারা দেহখানি, বাড়িয়া গেল ব্যাথা।

-" ভ্রাতা আমায় আদর কর , কোলে লও মোরে তুলি-
তোমার কোলে মরিব আমি , দুঃখ ব্যাথা ভুলি।

কাশেম বোনের মাথাখানি -তুলিয়া লইল কোলে,
মানছুরা কি একটু হাসিল?- গাড়ি তখনো চলে।



চলিতে চলিতেই কখন যেল ফুরাইল তার আয়ু

ভাইএর কোলে মাথা রাখিয়া বাহির হইল প্রান বায়ু।


স্বামী কাদিল কন্যাও কাদিল, কাদিল কাশেম ভাই।

এই জগতে মৃত্যু ছাড়া কোনো সত্য নাই।।



---------------------******সমাপ্ত******--------------------------------


কিছু কথাঃ "মানছুরা" আমার লেখা একটি কবিতা যা বাস্তব একটি ঘটনার উপর ভিট্টি করে লিখেছি। সামুতে এটা আগেও পোস্ট করেছি। সম্প্রতি আমি একটি ক্যামকর্ডার গিফট পাই। কি বানাই? কি বানাই?- ভাবলাম। গেল ঈদে আমার বাড়ির প্রতিবেশি কিছু ছোট ভাই, ভাতিজা, বোন- এদের সাথে আলাপ করলাম আমার " বখাটে" বানানোর বিষয়ে। ওদের খুব উতসাহ দেখা গেল। ১ ঘন্টায় ওটা শ্যুট করে ফেললাম। ২ দিন পর "মানছুরা" করার স্বিদ্ধান্ত নেই। এটা করতে সারাদিন লেগেছে। ভাতিজা জনি(মানছুরার স্বামী চরিত্রে) ও চাচাতো বোন সুবর্ণার(মানছুরার) উতসাহ বেশি। জনির গোঁফ বানানো হয়েছে পাতিলের কালি দিয়ে। আর খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, মানছুরার ভাই কাশেমের চরিত্রে সত্যিকারের কাশেম ভাইই অভিনয় করেছেন। উনি বাস্তবেই মানছুরার বড় ভাই। এদের কেউই এর আগে এভাবে ক্যামেরার সামনে দাঁড়ায় নাই। আর আমিও এভাবে ভিডিও করি নাই। চারিদিকে সব পরিচিত মানুষের ভীড়- শুটিং দেখতে আসছে। আমি লজ্জায় বাঁচিনা।
"মানছুরা"য় বর্ণিত ঘটনা সত্য। আমি শুধু ছন্দ মিলানোর স্বার্থে কিছু চেঞ্জ করেছি। যেমন- কাশেম ভাই মানছুরাকে ফরিদপুর থেকে ঢাকা আনার পথে মানিকগঞ্জেই মারা যায়।

এই ফিল্মটা বানাতে আমার মোট খরচ হয়েছে ২০০টাকা। ১০০টাকা ভ্যান ভাড়া আর ১০০টাকা সুবর্নাকে সামান্য সম্মানী।

মানুষ ফিল্ম বানিয়ে টিভিতে/ হলে ওয়ার্ল্ড প্রিমিয়ার করে। আমি আমার প্রথম কাজ আমার প্রিয় সামহোয়্যার ইন ব্লগের মাধ্যমে ওয়ার্ল্ড প্রিমিয়ার করলাম। আমার প্রিয় ব্লগারদের সাথেই সর্ব প্রথম শেয়ার করলাম।

যারা আমার এই ফিল্মটি দেখলেন এবং মন্তব্য করলেন, উতসাহ দিলেন- তাদের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা।





সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১২ দুপুর ১:৫৩
১২৭টি মন্তব্য ১২৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×