somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন ডেল ল্যাপটপ চার্জ হবে তারবিহীন!

০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ল্যাপটপ ও ডেস্কটপ জায়ান্ট ডেল নতুন সিরিজের ল্যাপটপের ঘোষণা দিয়েছে যা চার্জ হবে তার ছাড়াই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ল্যাটিচুড জি (Latitude Z) সিরিজের ল্যাপটপে জুড়ে দেয়া এ সিস্টেম পরে অন্য সব সিরিজেও যোগ করা হবে। খবর ইয়াহু নিউজের।

ডেলের বিজনেস ক্লায়েন্ট ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট স্টিভ বেল্ট বলেন, একটি বিশেষ ডকের ওপর রাখা হলে ল্যাটিচ্যুড জি সিরিজের ল্যাপটপ স্বয়ংক্রিয়ভাবে চার্জ হতে থাকবে। এই ডকটি একটি ইলেকট্রোম্যাগনেটিক ক্ষেত্র তৈরি করে যা থেকে ল্যাপটপ চার্জ গ্রহণ করবে। ডেল এর নাম দিয়েছে ইন্ডাকটিভ চার্জিং। বলা হচ্ছে, এ পদ্ধতিতে ল্যাটপের ব্যাটারি চার্জ হতে সাধারণ তারযুক্ত চার্জারের সমান সময়ই নেবে।

জানা গেছে, ল্যাপটপের তলায় একটি কয়েল লাগানো আছে, একই রকম একটি কয়েল বসানো আছে ডকের সঙ্গে। এই দুটি কয়েল যখন কাছাকাছি থাকে, তখন বৈদ্যুতিক চৌম্বক ক্ষেত্র তৈরি হয় ও সেখান থেকে ব্যাটারি চার্জ নেয়।

ডেল এই প্রথমবার ল্যাপটপের সঙ্গে ওয়্যারলেস চার্জারের অপশন জুড়ে দিলো। অবশ্য, ওয়্যারলেস চার্জিংয়ের জন্য প্রয়োজনীয় ডক আলাদা কিনতে হবে।

ওয়্যারলেস চার্জিং টেকনোলজির পাশাপাশি ডেল তার ল্যাপটপে আরো নতুন প্রযুক্তি দিচ্ছে যা ফলে একটি ল্যাপটপ সবসময় চালু রাখা সম্ভব হবে। এর ফলে মোবাইল স্মার্ট ফোন যেমন সবসময় খোলা থাকে, তেমনি একটি ল্যাপটপও সবসময় অন থাকবে। এতে দরকারের সময় ল্যাপটপ অন করার ক্ষেত্রে যে অতিরিক্ত সময় দরকার হয়, সেটি এড়ানো যাবে। এর জন্য ল্যাপটপের মূল ইনটেল প্রসেসরের পাশাপাশি একটি আর্ম প্রসেসরও বসানো হবে। এ জাতীয় প্রসেসর স্মার্ট ফোনগুলোতে ব্যবহৃত হয়ে আসছে।

স্টিভ বেল্ট জানিয়েছেন, ডেলের ল্যাটিচুড জি সিরিজটি প্রকৃতপক্ষে ডেলের নতুন প্রযুক্তির শোকেস হবে। পরবর্তী সিরিজগুলোতে ডেলের যে সব চোখ ধাধানো প্রযুক্তি যোগ করা হবে, সেগুলো মাঠে নামবে এই সিরিজ দিয়েই।

ল্যাটিচুড জি ল্যাপটপের বৈশিষ্ট্যের মধ্যে থাকছে ১৬ ইঞ্চি স্ক্রিন, ৪.৫ পাউন্ড বা ২ কেজি ওজন, লো ভোল্টেজ ডুয়াল কোর প্রসেসর যার গতি ১.৪ অথবা ১.৬ গিগা হার্টজ, ৪ গিগা বাইট র‌্যাম এবং ৫১২ গিগা বাইট হার্ড ডিস্ক ড্রাইভ। এর দাম হবে ২০০০ ডলার।

Click This Link
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×