মা
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মা তুমি কেমন আছ
ঐ তারাদের ভীড়ে
ঝিকমিকিয়ে তাকিয়ে আছ
দেখছ ফিরে ফিরে?
আজও যখন মাথায় আমার
হাজারো পাগলামী
হঠাৎ করেই হয় যে মনে
তাকিয়ে আছ তুমি
বিরক্তিতে কুঁচকে কপাল
বকবে এখন আমায়
বলবে রেগে পাগল যে তুই
সাধ্য যে কার থামায়।
অথবা সেই খাবার টেবিল
মাছ দেখলেই আগে
খাবার ফেলেই যেতাম উঠে
মেজাজ খারাপ রাগে।
এখনো মা ভীষন বাজে
লাগে যে মাছ খেতে
তবুও আজ কেউ বলেনা
ডিম ভেজে দেই প্লেটে?
কেউ বলেনা আহা সোনা
কত কষ্ট করিস
অফিসটা তোর খারাপ ভীষন
শুধুই খেটে মরিস।
কেউ বলেনা সন্ধ্যা হলে
এবার বারি ফেরো
কেউ বলেনা ঘুম ভাঙ্গাতে
ওঠো সকাল হলো।
মেয়ের মুখে তাইতো চেয়ে
খুঁজি তোমার মুখ
কেউ জানেনা কত গভীর
মা হারানোর দুখ।
রাতে যখন আকাশজুড়ে
অনেক তারা আলো
মোদের ফেলে একলা হেথা
কেমনে আছ বলো?
শুভ জন্মদিন আম্মু।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চৌত্রিশ সেকেন্ডদামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা...
...বাকিটুকু পড়ুন