কেমন করে কাঁদিসরে তুই একা
মুছতে চোখের অশ্রু গোপন
পড়িয়ে তাতে মায়ার স্বপন
রোজ সাঁঝেতে দেখা।
আজকে কাকে জড়াস বাহুডোরে?
ঘুম চোখেতে চুম আঁকিয়ে
লজ্জা রাঙ্গা ঠোঁট বাঁকিয়ে
রোজ জাগিয়ে ভোরে।
রঙ্গিন ফিতা আজে বাঁধিস চুলে?
নিপুন হাতের শক্ত বেনী
বাঁধন দেখেই তোরে চিনি
মায়ায় গহীন এলোকেশের ভূলে।
খুবতো ছিল তোর খেয়ালীপনা
ছুটতি যে তুই কাঠবেড়ালী
মেঘের ঘরে খুব খেয়ালী
এখন কেন শান্ত সুনিপনা?
ঘরের নেশায় অচীন তোরে লাগে
ছিলিসরে তুই বাঁধনহারা
ঘুরতিরে তুই পাগলপাড়া
শান্ত এ রূপ কেউ দেখেনি আগে।
বুকের মাঝে চপল হরীণ বেঁধে
গড়ছে দেখ কতই মায়ায়
জড়িয়ে ধরে ছায়ায় কায়ায়
রোজ বিকেলে অচীন সে রাগ সাধে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


