কারো সাথে প্রতিযোগিতায়
তোমায় জিতিনি।
তোমাকে আমি তোমার মতই পেয়েছিলাম।
আমি সবাইকে দেখিয়ে বিজয়ের হাসি হাসিনি
আমি নিভৃতে তোমার হাত ধরে কেঁদেছিলাম।
অভিমানে মুখ ফুলিয়েছি,
দূরেও সরেছি বহুবার।
আমরা ঝাঁ চকচকে বিলাসী ছবিতে
ভরিয়ে দেই নি নীল দেয়াল।
আমাদের মাথার ওপর নীলাকাশ ছিল,
আমাদের পায়ের নিচে সবুজ ঘাসের খুনসুটি ছিল,
আমাদের চোখের সামনে দুরন্ত রৌদ্র ছিল,
আমাদের নাকে সোঁদামাটির আপন এক গন্ধ ছিল,
আমরা শুধুই ভালোবেসেছিলাম।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



