স্মৃতিরা এখন ভীষন মারমুখী
স্মৃতিরা এখন নীল দেয়ালেই সুখী।
স্মৃতিরা এখন অনেক ভীড়েতে একা
স্মৃতিরা শুধুই মেকি জানালায় দেখা।
দলাদলি সব , গলাগলি করে ভাবে
কে কত শেয়ার, কতবা লাইক পাবে।
ঝুম দুপুরেতে নিশব্দের মাঝে
অথবা বিকেলে ফুরিয়ে সকল কাজে।
স্মৃতিরা এখন মানসপটের বাঁকে
অনুভূতি মোড়া নয়, খোলা পড়ে থাকে।
স্মৃতিরা এখন মেমোরী কার্ডে বাসা
মনে কিছু নেই, সব যন্ত্রেতে ঠাসা।
যত চেনা সূর, যত কোলাহল আছে
সব মিলেমিশে থাকবে হৃদয় কাছে।
স্মৃতিরা থাকুক স্মৃতিতেই ভাস্মর
স্মৃতিরা আপন, কখনো হবেনা পর।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


