somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক টুকরো শৈশব

১৪ ই মার্চ, ২০১০ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাল লাগা মুহূতগুলো কেমন করে শেষ হয়ে যায়। মনে পড়ে সেই ছোট্টবেলায় বাবার হাত ধরে প্রথম স্কুলে যাওয়া......................বিকেলে বন্ধুদের সাথে খেলা। স্কুলের মাঠটা বিশাল বড় ছিল, মাঠের প্রান্তে ছিল পাহাড়, স্কুলটা ছিল শহর ছাড়িয়ে অনেকটা দূরে।
সেইসব দিন এখন কেবল স্মৃতির পাতায়। রোজা রাখার একটা প্রতিযোগিতা ছিল, কার চাইতে কে বেশি রাখতে পারে। স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার চাইতে আনন্দের আর কি ছিল! শীতের সময় গ্রামে বেড়াতে যাওয়া, ঘাসের উপর শিশির বিন্দু আর তার উপর সকালের মিষ্টি রোদ পড়তেই নিমিষে শেষ হয়ে যাওয়া। শীতের হলুদ সরষে ক্ষেত মনে হয় এত অদ্ভূত সৌন্দর্য বুঝি আর কিছুতে নেই।
মনে পরে ভোর বেলা শিউলী ফুল তোলা, ভোরবেলাটুকুতেই তার সকল সৌন্দর্য, একটু বেলা বাড়তেই শেষ। বকুল ফুলে পুকুড় পারটা ছেয়ে থাকত, মালা গেথে সাথে নিয়ে আসতাম, সেই সময়টা মনে করতাম মালাটা দেখে।
শীতের কতরকম পিঠা তৈরী করতেন দাদী, বার বার ডাকতেন খেয়ে নেয়ার জন্য, আজ আর তেমন করে ডাকার মানুষ নেই। বাড়ীর পূর্বদিকের উঠানে ছিল কামিনী ফুলের গাছ। রাতের বেলা সেই উঠানের কোনটা সাদা ফুলে বিছানো থাকত, মিষ্টি একটা সুবাস আচ্ছন্ন করে রাখত। বেলী, গন্ধরাজ, গোলাপ ফুলে বাগানটা সবসময় সতেজ থাকত, একটা শুধু গোলাপ বাগান ছিল, আরো কতরকমের গাছ। আজ সেই বাগান তার শ্রী হারাতে চলেছে কারন তার সেই যত্নের মানুষটি নেই।

শৈশবের অজস্র ভালোলাগা স্মৃতির মধ্যে এক টুকরো স্মৃতি। এখন আর দাদা দাদী নেই, গ্রামে যাই না অনেক দিন। কেউ আর এখন অপেক্ষায় পথ চেয়ে থাকে না যে পরীক্ষা শেষ হলে অথবা শীতের পিঠা আর গ্রীষ্মের আম কাঁঠাল খেতে যাব।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×