somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্থির সময়ের সংলাপ

২৫ শে আগস্ট, ২০১১ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক.

সেই দিন গুলো ছিলো জীবনের নতুন গান গাওয়ার দিন, বললে ভুল হলো বুঝি। নতুন গান শুরু করার দিন.....সা..রে ......গা .....মা.......পা...........একটু একটু করে নতুন গান তোলা। ভুল হতে হতে এক সময় জীবনের সুরটাকে ধরে ফেলা।
ওফ! কি অসহ্য আনন্দের দিন।

কাগজে কলমে নয় জীবনের ছক বাধাঁ রুটিন ছিলো মন-মননে। ভোরে সবার জেগে ওঠার আগেই ওঠতাম। সকাল হওয়া আর আমার জীবনের নতুন সূর্য একসাথে পাল্লা দিয়ে উঠতে থাকলো।


দুই.

হঠাৎ করে বাসা বদল। পরিবেশের সাথে সাথে জীবনেরও খানিকটা বদল।
কখনো নির্ঘুম রাতের কল্যাণে ভোর হওয়া দেখা। কালচে আধাঁর থেকে সোনালি সকাল দেখা। কি অদ্ভূত সেই রং।
প্রতিটি রাতের কালো আধাঁর সোনালি সকালে এসে শেষ হয়। আর আমার জীবন থেকে কোন এক অজানা শঙ্কায় সোনালি সকাল থেকে ঘুটঘুটে কালোর দিকে ধাবিত হয়।

তিন.

জানিনা কি করে কেমন করে লাগাম ধরতে পেরেছিলাম। কোন অজানায় গিয়ে আবার নিজেকে ফিরিয়ে আনলাম।

জীবনের চারপাশটা মলিন বাগান। যেখানে পাতা ঝরার উৎসব চলছে।
চোখের জলে বারিষণে নব পল্লব মলিন বাগানে একটু একটু করে প্রাণের সঞ্চার করলো হয়তো বা! রঙিন প্রজাপতির খেলা!

চার.

হয়ত পারবো। হবে নাইবা কেন?
এক অদ্ভূত বিশ্বাস কে জন্ম দিয়েছিলো আমার বুকের ভেতর!
সে আমার গর্ভধারিণী মা।

বুকের ভেতর নিরন্তর ঝরণা ধারার ধ্বণি শুনতে পাই, কি সে কলকল ধ্বণি! ছন্দ হারিয়ে যাওয়া কবিতারা ছন্দ ফিরে পেল। নীর হারা পাখি ফিরে এলো।
তাল কেটে যাওয়া সুর নতুন করে শুরু হলো নির্ভুল ছন্দে গতিতে।

এমনি করে বছর খানেক।

পাচঁ.

বিশাল এক সেতু পারি দিয়ে জীবনের কাছে পৌঁছা। সে কি বিশাল আনন্দ!
পথ হারানো পথিক কেবল জানে।

ছয়.
ছন্দ হীন জীবনের নতুন ছন্দ নতুন সুর নতুন গান।
এলোমেলো ভাবনায়। উন্মাতাল আনন্দে দিন কেটে যায়, সেই সাথে ক্যালেন্ডারের চব্বিশ ছত্রিশটি পাতা বদলে যায়।

নিজের কাছে আজ নিজেকে বড় অচেনা মনে হয়।
সাফল্যের দোর গোড়ায় দাঁড়িয়ে আজ দুঃখ কষ্টকে তিরস্কার করতে খুব ভালো লাগে।

সাত.

নিজের স্বপ্নলোকের চাবি কারো হাতে তুলে দিয়ে নিজেকে হারানো। আবার হারিয়ে যাওয়া।

গহীনে গিয়ে আবার পশ্চাৎগামী।

কি এক নির্ভুল জীবনের ছন্দ! বিধাতার গড়ে দেওয়া। এক আজব কারিগরের হাতে তৈরি দুনিয়া, তার কোথাও কোন ভুল নেই।

নিয়তি এমনি করেই নিয়ে চলল কোন সে অজানার পথে আজও জানি না।

বন্ধুর পথে চলেছি হেটেঁ কতটা সময় গেছে হিসেব মেলাতে পারি না যে!

আট.
অসম্পূর্ণ জীবন স্বস্তি দেয় না কিছুতেই।
প্রকৃতি শূণ্যতা মোটেই পছন্দ করে না।
শূণ্যস্থান পূরণের কি বিশাল যজ্ঞ!!!

চাওয়া=পাওয়া হিসেব কষতে কষতে ধূসর রঙে জীবনের ক্যানভাস আকিঁয়ে অনভ্যস্ত হাতে একটা পর একটা স্বপ্নকে খুন করা।
স্ফুলিঙ্গের মতন স্বপ্নেরা আমার ঘিরে রাখে।


ওফ!! কি অসহ্য!! স্বপ্নের নিদারুণ হাতছানি থেকে কেউ আমায় মুক্তি দাও।

আমার স্বপ্ন গুলো এত সত্যি হয় কিভাবে????

জীবনটা একটা গোলক ধাঁধাঁ। কিসে মিলবে শান্তির সারল্যমাখা ধূলোমাখা একটি সহজ জীবনের পথ.........।



উৎসর্গঃ প্রিয় বন্ধু সুপান্থ সুরাহী।
(সুপান্থের কাছে আমি কৃতজ্ঞ। তার জন্য আজ লিখতে বসা। কিছু কিছু মানুষ থাকে যারা এমন মায়ার জালে জড়িয় ফেলে চাইলেই সেখান থেকে বের হওয়া যায় না।)

সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৮
৫২টি মন্তব্য ৫২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×