somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতে আবার ধর্ষিতা প্রতিবন্ধী নারী; ধর্ষক সিআরপিএফ জওয়ান

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের অসমে এবার ধর্ষণের শিকার হয়েছেন এক প্রতিবন্ধী নারী। দেশটির কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ জওয়ান এ ঘটনা ঘটিয়েছে। অপকর্মের পর ওই সিআরপিএফ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর মেডিক্যাল টেস্টের জন্য ধর্ষিতাকে হাসপাতালে পাঠানো হয়েছে।


দিল্লির গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে যখন সমগ্র ভারতে তোলপাড় চলছে এবং বিক্ষোভ-প্রতিবাদ হচ্ছে তখন প্রতিবন্ধী নারী ধর্ষণের এ ঘটনা ঘটলো। ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি আজ (শুক্রবার) সিআরপিএফ'র এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে।


গতকাল উত্তর অসমের লক্ষীপুর জেলার একটি বাজারে সিআরপিএফের তিন জওয়ান এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য যায়। এ সময় তারা একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী মহিলাকে একটি চায়ের দোকানে দেখতে পায়। মোহন সিং নামে এক জওয়ান পরে মহিলাকে ধর্ষণ করে। মহিলাটির কান্না ও চিতকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসে এবং মোহন সিংকে আটক করে।


এদিকে, একই দিন বিক্রম সিংহ ব্রহ্ম নামে অসম কংগ্রেসের এক নেতা চিরাং জেলায় এক বিবাহিত মহিলাকে ধর্ষণ করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন। পুলিশ এরইমধ্যে বিক্রম সিংহকে গ্রেফতার করেছে।


অন্যদিকে, ধর্ষণের হাত থেকে বাঁচতে ২৫ বছরের এক তরুণী আজ (শুক্রবার) দিল্লিগামী চলন্ত এক্সপ্রেস ট্রেন থেকে লাফিয়ে পড়েছেন। মারাত্মক আহত অবস্থায় পাটনার একটি হাসপাতালে তার চিকিতসা চলছে। তরুণীর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অসম রাইফেলের রমেশ কুমার নামের এক জওয়ানকে গ্রেফতার করা হয়েছে।


অভিযোগে বলা হয়েছে, রমেশ কুমার তরুণীর পিছে পিছে টয়লেটে ঢুকে পড়ে এবং সেখানে ধর্ষণের চেষ্টা করে। পরে রেলওয়ে পুলিশ ও যাত্রীদের সহায়তায় রমেশকে আটক করা হয়।#

link
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×