#Rain_man(1988)
Directed by Barry Levinson
আমার দেখা অসাধারণ একটি মুভি।অনেক ভাল লেগেছিল মুভিটা...আমার মতে টম ক্রুজের বেস্ট মুভি এটাই। আর সাথে ডাস্টিন হফম্যান তো আছেই।মুভিতে ডাস্টিন হফম্যানের চরিত্রটি Laurence Kim Peek থেকে অনুপ্রাণিত।
.
.
রেইন ম্যান সিনেমাটা মূলত স্বার্থপর চরিত্রের Charlie Babbit (টম ক্রুজ) এর গল্পই তুলে ধরে যে পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে বাড়ি ছেড়ে চলে যায়,,,নিজের চেষ্টায় সে ব্যাবসা গড়ে তোলে...
বহু বছর পরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে চার্লি বাড়ি ফিরে আসে এবং জানতে পারে তার মিলিওনিয়ার বাবার রেখে যাওয়া সম্পত্তির ভিতরে সে পেয়েছে একখানা গাড়ি মাত্র আর রেইমন্ড (ডাস্টিন হফম্যান) নামক একজন পেয়েছেন 3 মিলিয়ন ডলার,,,
চার্লি এটা কিছুতেই মেনে নিতে পারেনা,সে রেইমন্ডের খোঁজ খবর নিয়ে জানতে পারে এই লোকটা আর কেউ নন তারই আপন বড় ভাই যে ভাইয়ের কথা চার্লি আগে জানত না।অতঃপর চার্লি সম্পত্তির ভাগ আদায়ের জন্য রেইমন্ডকে একরকম কিডন্যাপ-ই করে,,,
রেইমন্ড অটিস্টিক হলেও তার স্মৃতি ধারণ ক্ষমতা সাধারণের তুলনায় অনেক বেশি।চার্লি জুয়ার টেবিলে রেইমন্ডের ক্ষমতাকে কাজে লাগায়।
রেইমন্ডের সাথে থেকে চার্লির উপলদ্ধি হয় যে, পরিবার ও রক্তের সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ মানুষের জীবনে।পরবর্তীতে চার্লি তার স্বার্থপরতা ভুলে গিয়ে নিজের ভাইকে নিজের সাথে রাখতে চাইলেও ততক্ষণে সেটা অসম্ভব হয়ে যায়....
.
.
টম ক্রুজ অতি স্বার্থপর "চার্লি" চরিত্রে চমৎকার অভিনয় করেছেন।কিন্তু অটিস্টিক চরিত্রে ডাস্টিন হফম্যান এক কথায় ব্রিলিয়ান্ট,জাস্ট ফাটিয়ে দিয়েছেন।মুভিটি চারটি অস্কারসহ আরও প্রায় 21 টা পুরস্কার পেয়েছিল।সব মিলিয়ে দেখার মত একটি মুভি এবং অতি অবশ্যই একটি মাস্টারপিচ।আশা করি কেউ না দেখার ভুলটা করবেন না।
আইএমডিবি রেটিং : 8.0
পার্সোনাল রেটিং : 8.5

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



