somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শিশির৫৪
দুনিয়াতে মানুষ যেমন একবারের জন্য আসে, আখিরাতেও মানুষ একবার ই যাবে। পার্থক্য হল দুনিয়ার সময়টা ক্ষণিকের আর আখিরাত, অনন্তকাল! শ্বাস বন্ধ হলে আমল বন্ধ হয়ে যাবে। সাথে করে কি নিয়ে যাবেন? ভেবে দেখেছেন কখনো? আপনার প্রতিটি কাজের হিসেব নেয়া হবে!

সকল ইবাদত কবুল হবার শর্ত হল সালাত। সালাত নেই তো অন্যকোন ইবাদতের কোন মুল্য নেই।

২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামাতে আমীর ডঃ আসাদুল্লাহ আল গালিব একবার মদীনা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন ইসলাম সম্পর্কে কিছু বলার জন্য। উপস্থাপক তাকে মঞ্চে ডাকার আগে দর্শকের উদ্দেশ্যে তাঁর নানা উপমা তুলে ধরছিলেন। এক পর্যায়ে উপস্থাপক বললেন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ......। আর যায় কোথায়! গালিব সাহেব উপস্থাপককে থামিয়ে দিয়ে বললেন, “কিসের ইসলামিক চিন্তাবিদ? ইসলামে চিন্তার কোন অবকাশ নেই। চিন্তা যা করার তা আমাদের রাসুল (সাঃ) করে গেছেন। আমাদের কাজ শুধু তাঁর কথা অনুযায়ী আমল করা।“

আসলেই তাই। আমাদের কাজ শুধু আমল করা। তবে লক্ষ্য রাখতে হবে, সেই আমল যেন সৎ আমল হয়।

রমাজান এমন এক মাস, যে মাসে শুধু বরকত আর বরকত, রহমত আর রহমত! একটা নেকীর কাজ করলে অন্য মাসের চেয়ে সত্তর গুন বেশি নেকী! এ মাসে ইবলিশ শয়তানকে বেঁধে রাখা হয়। অনেকে বলেন, তাহলে মানুষ পাপ করে কিভাবে? এর উত্তরে আলেমগণ বলেন, তার সারা বছরের পাপের গতির কারনে এমনটা হয়। তাছাড়া শয়তান ইবলিশ একা নয়। তার আছে হাজার হাজার সাগরেদ। যাই হোক, চলুন সবাই শপথ করি, এই মাসে সব হারাম কাজ এবং কথা থেকে নিজেকে বিরত রাখবো। নিয়মিত সালাত আদায় করবো। সিয়াম পালন করবো। দান করবো দুহাত খুলে।

অনেকে আছেন যারা সিয়াম পালন করেন কিন্তু সালাত আদায় করেন না। তাদের জন্য বলছি। আপনার সিয়াম পালন আর মুশরিকের উপবাস থাকার মাঝে কোন তফাৎ নেই। তাই কষ্ট করে সিয়াম রাখার কোন দরকার নেই। আল্লাহতায়ালা আপনার সিয়াম চান না।

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
“যে ব্যক্তি আসরের সালাত ত্যাগ করে তার আমল নিষ্ফল হয়ে যায়।” [ বুখারী – ৫২০ ]

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
“কোন ব্যক্তির মাঝে এবং শির্‌ক ও কুফরের মাঝে সংযোগ হচ্ছে সালাত বর্জন।”[ সহিহ মুসলিম ৮২]

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
“আমাদের ও তাদের মধ্যে চুক্তি হলো সালাতের। সুতরাং যে ব্যক্তি সালাত ত্যাগ করল, সে কুফরি করল।”
[তিরমিযী (২৬২১)]

সালাত বর্জনকারীকে কাফেরের সাথে তুলনা করা হয়েছে। তাহলে বলুন কাফেরের কোন ইবাদত কি কবুল হয়?

আর কিছু বলার প্রয়োজন মনে করছি না। আল্লাহপাক সবাইকে সালাত আদায় করার এবং পরিপুর্নভাবে সিয়াম পালন করার তৌফিক দিন। আমীন।

YOU CAN VISIT MY BLOG:
https://www.shishir54.xyz
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২০
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×