somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শিশির৫৪
দুনিয়াতে মানুষ যেমন একবারের জন্য আসে, আখিরাতেও মানুষ একবার ই যাবে। পার্থক্য হল দুনিয়ার সময়টা ক্ষণিকের আর আখিরাত, অনন্তকাল! শ্বাস বন্ধ হলে আমল বন্ধ হয়ে যাবে। সাথে করে কি নিয়ে যাবেন? ভেবে দেখেছেন কখনো? আপনার প্রতিটি কাজের হিসেব নেয়া হবে!

বিদআত আপনার ভবিষ্যতের ইবাদত কবুল হতে দেয় না। আপনি কি বিদআত মুক্ত?

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিরক করলে তৌহিদ থাকে না আর বিদআত করলে ভবিষ্যৎ ইবাদত কবুল হয় না। শিরক করলে আল্লাহকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয় আর বিদআত করলে রাসুল (সাঃ) কে অপমান করা হয়।

শিরক নিয়ে একটা পোষ্ট করেছিলাম, এবার বলবো বিদআত নিয়ে। বিদআত এমন এক পাপ যা মানুষ করে সওয়াব মনে করে। আর তাই একজন সন্ত্রাসীকে হেদায়েত করা সহজ কিন্তু বিদআতি কে হেদায়েত করা সহজ নয়।

বিদ’আতের কয়েকটি সহজ পরিচয় হল বিদ’আত সুন্নতের চেয়ে অতিরিক্ত, সুন্নতের এক রূপ আর বিদ’আতের থাকে কয়েক রূপ, সুন্নাত হল আল্লাহর রাসুল (সাঃ) থেকে অনুসৃত আর বিদ’আত হল ব্যক্তি বিশেষ কর্তিক উদ্ভাবিত। আর এই বিদ’আতের ব্যপারে আল্লাহর রাসুল (সাঃ) তাঁর উম্মতের জন্যে কঠোর সতর্কতা বানী উচ্চারন করেছেন। তিনি বলেনঃ
যে ব্যক্তি এমন কোন কাজ করল, যা করা সম্পর্কে আমাদের কোন হুকুম বা নির্দেশনা নেই তা অগ্রাহ্য। (মুসলিম)
যে ব্যক্তি আমাদের দ্বীনি কাজের উপর অন্য কোন কাজ আবিষ্কার করল তা হবে অগ্রাহ্য। (আবু দাউদ)
সাবধান তোমরা দ্বীনে নতুন কোন (ইবাদত) কিছু করা হতে বিরত থাকবে। কেননা, প্রত্যেক নতুন কিছু করার নামই বিদ’আত আর প্রত্যেক বিদ’আতি গোমরাহী এবং প্রত্যেক গোমরাহী হবে জাহান্নামী। (আবু দাউদ ও নাসাই)

আমাদের সমাজে সুন্নাতের নামে প্রচলিত কিছু বিদ’আতঃ
১, সম্মান করার নামে কদমবুসি করা (পা ছুয়ে সালাম করা)
২, নতুন দোকান, বাড়ি, অফিস বা গাড়ি উদ্বোধনকে কেন্দ্র করে কুরান খতম , মিলাদ মাহফিল বা খতমে গাউসিয়া পড়া।
৩, ছেলে বা মেয়ের পরীক্ষা, বিদেশে যাত্রার প্রাক্কালে, বিপদ থেকে রক্ষা বা আর্থিক উন্নয়নের লক্ষ্যে কোন আলেম বা মৌলভী দ্বারা কুরআন খতম করানো।
৪, হাফেজ দ্বারা খতমে সাবিনা পড়ানো।
৫, রাসুল (সাঃ) এর নির্দেশিত দুরুদ ছাড়া অন্য দুরুদ পড়া। যেমন—দুরুদে লাখি, দুরুদে তাজ, দুরুদে হাজারী, দুরুদে মুক্কাদাস, দুরুদে নারীয়া দুরুদে মাহী, দুরুদে মুজাদ্দেদিয়া, দুরুদে কাদেরিয়া, দুরুদে চিস্তিয়া, দুরুদে নকশ বন্দিয়া বা অন্য সকল দুরুদ যা ব্যক্তি বিশেষ কর্তৃক রচিত।
৬, রাসুলের(সাঃ) এর উপস্থিতি মনে করে দাঁড়িয়ে দুরুদ পড়া।
৭, ইসতিনজার ক্ষেত্রে ঢিলা বা টয়লেট পেপার দিয়ে পুরুষাঙ্গ হাতে ধরে এদিক ঐদিক হাটা হাটি কিংবা চল্লিশ কদম হাটা, মাটিতে জোরে জোরে পা মারা, এক উরু দিয়ে অন্য উরু তে চাপ দেয়া , যা ভদ্রতা, সভ্যতা , সুরুচি দ্বীনি মর্যাদা ও লজ্জার বিপরীত।
৮, আযানের পূর্বে সালাত ও সালাম পেশ করা।
৯, সালাত শুরু করার পূর্বের ‘ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাযি’ এই দোয়া পাঠ করা।
১০, মুখে নিয়্যাত উচ্চারণ করে পড়া।
১১, সালাতের শেষে ইমামে নেতৃত্বে মোনাজাত আবশ্যিক মনে করা।
১২, জুমআর খুতবার সময় ইমাম কারুকার্য সম্পন্ন ও লম্বা লাঠি ব্যবহার করা।
১৩, রোজার নিয়্যাত মুখে মুখে বলা।
১৪, কোন পীর অলীর মাজার জিয়ারত করা। (কবর জিয়ারত করা যাবে)
১৫, রবিউসসানির ১১ তারিখে ফাতেহা ইয়াজদাহুম এর নামে বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেবের নামে ফাতেহা বা উরস করা।
১৬, শবে বরাত ও শবে মেরাজের বিশেষ সালাত পড়া।
১৭, নারায়ে রিসালাত ও নারায়ে গাউসিয়া স্লোগান দেয়া।
১৮, হজ্জের উদ্দেশ্যে বের হয়ে প্রথমে বায়তুল্লাহ না গিয়ে সরাসরি মদীনা শরীফ জেয়ারত করা।
১৯,তাসবীহের ছড়া দিয়ে তাসবীহ গননা করা বিদ’আত, আঙ্গুলের গিরা দ্বারা গননা করা সুন্নাত। কেননা আঙ্গুল সমূহ হাশরের ময়দানে সাক্ষ্য দেবে (আবু দাউদ, তিরমিযি, নাসায়ি)
২০, কুরআন তিলাওয়াতের সময় কানে মুখে হাত দিয়ে চেহারা বিকৃত করে তেলাওয়াত করা এবং তেলাওয়াত শেষে ‘সদাক্বাল্লাহুল আ’যীম’ বলা।
২১, মীলাদ-কিয়াম করা
২২, জামায়াতবদ্ধ বা সম্মিলিত যিকির করা
২৩, শুধু আল্লাহ বা ইল্লাল্লাহ যিকির করা (বলতে হবে-লা ইলাহা ইল্লাল্লাহ)
২৪, কুলখানী, চেহলাম বা চল্লিশা এবং মৃতের উদ্দেশ্য খানা খাওয়ানো
২৫, আযান ইকামতের মধ্যে বা অন্য যেকোনো সময় রাসুল সা. এর নাম শুনলে বৃদ্ধা আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানো
২৬, কুরআন নীচে পড়ে গেলে লবণ কাফফারা দেয়া, সালাম করা,কপালে লাগানো ইত্যাদি
২৭, জানাযার সালাতে সূরা ফাতিহা পাঠ না করা। যে কোন সালাতে সূরা ফাতিহা পাঠ না করলে সালাত বাতিল হয়ে যায়
২৮, মৃত ব্যাক্তির কাজা নামাজের কাফফারা দেয়া
২৯, ৭০ হাজার বার কালিমা খতম করা বা দল বেধে লক্ষ বার কালেমা খতম করা
৩০, অজুতে ঘাড় মাসেহ করা
ইত্যাদি ইত্যাদি............আরো অসংখ্য।

বিদ’আতীদের পরিনামঃ
আল্লাহ বলেছেনঃ
"আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে জানিয়ে দিব? (দুনিয়াবী জীবনে) যাদের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। অথচ তারা ভাবে যে, তারা সুন্দর আমলই করে যাচ্ছে।"
***সুরা কাহফঃ আয়াতঃ ১৮: ১০৩-১০৪।
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
"তোমরা দ্বীনের মধ্যে নতুন সৃষ্টি করা হতে বিরত থাক। নিঃশ্চয় প্রত্যেক নতুন সৃষ্টিই বিদআত ও প্রত্যেক বিদআতই গোমরাহী।"
***আহমাদ, আবুদাঊদ, তিরমিযী, মিশকাতঃ ১৬৫।
"বিদআতীর উপর আল্লাহ এবং ফেরেশতা ও সকল মানুষের লা‘নত বর্ষিত হয় এবং বিদআতীর কোন আমলই কবুল হয় না।"
***বুখারীঃ ৩১৮০।
"প্রত্যেক গোমরাহীর পরিণাম জাহান্নাম।"
***নাসাঈঃ ১৫৭৮।
"বিদআতিরা হাউযে কাওছারের পানি পান করা হতে বঞ্চিত হবে।"
***মুসলিমঃ ৪২৪৩।

আল্লাহপাক আমাদের বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দিন, আমীন।


YOU CAN VISIT MY BLOG:
https://www.shishir54.xyz


সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×