somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শিশির৫৪
দুনিয়াতে মানুষ যেমন একবারের জন্য আসে, আখিরাতেও মানুষ একবার ই যাবে। পার্থক্য হল দুনিয়ার সময়টা ক্ষণিকের আর আখিরাত, অনন্তকাল! শ্বাস বন্ধ হলে আমল বন্ধ হয়ে যাবে। সাথে করে কি নিয়ে যাবেন? ভেবে দেখেছেন কখনো? আপনার প্রতিটি কাজের হিসেব নেয়া হবে!

আধুনিক নমরুদ ও আমাদের করণীয়

১১ ই নভেম্বর, ২০২০ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ মানুষ কে তা নিয়ে কোনো ধরনের কোনো দ্বিমত নেই। আল্লাহপাক নিজে স্বীকৃতি দিয়েছেন, সমস্ত ধর্মগ্রন্থগুলো স্বীকৃতি দিয়েছে, বিশ্বের বড় বড় দেশগুলো স্বীকৃতি দিয়েছে, বিভিন্ন পত্রিকা- ম্যাগাজিন স্বীকৃতি দিয়েছে। তিনি আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ ( সাঃ )।

মহানবী ( সা: ) কে নিয়ে কটুক্তি করার সাহস ফ্রান্স কি করে পায় সে ব্যাপারে প্রশ্ন উঠতেই পারে। চারদিকে চিৎকার চেঁচামেচি হইচই গালাগালি, ফ্রান্সের পণ্য বয়কট করার হুমকি ইত্যাদি ইত্যাদি। এইসব হম্বিতম্বি করে আসলে আমরা তেমন কিছুই করতে পারিনি কারণ আমরা যে সাধারণ মানুষ। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট সরাসরি জবাব দিয়ে দিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট কে মানসিক ডাক্তার দেখানো দরকার।

আমরা সাধারন মানুষ। আমাদের মন থেকে ঘৃণা করা ছাড়া খুব বেশি কিছু করার নেই। সারা পৃথিবীতে এতগুলো মুসলিম দেশ থাকতে একমাত্র তুরস্ক প্রতিরোধ করার ক্ষমতা রাখে! ভাবতেই খারাপ লাগে।

যাইহোক যে কথাটা বলার জন্য আসলে এত কিছুর অবতারণা তা হল আল্লাহর প্রিয় বন্ধু আমাদের প্রিয় মহানবী। তিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন আছেন এবং থাকবেন। ফ্রান্সের কোন পাগল কি বলল না বলল তাতে কিছুই যায় আসে না। সেই পাগলের যদি শাস্তি পাওনা হয়ে থাকে তবে তা আল্লাহপাক নিজেই দিবেন।

নমরুদের মতো বিশাল বাদশাহর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। ছোট্ট একটা মশা দিয়ে আল্লাহ পাক তাকে কি হেনস্থাটা করলেন! আমাদের কারোরই প্রয়োজন হয়নি একটা মশাই যথেষ্ট। সুতরাং রাসূলকে ভালোবাসার অজুহাতে এইসব হম্বিতম্বি না করে রাসুলের দেয়া নিয়মগুলো, সুন্নতগুলো, ফরজগুলো পালন করুন।

"রাসূল রাসূল ‌ মাতম তুলিস ফেসবুকেতে ওই
মসজিদে তো যায় না দেখা তোকে কখনোই!
রাসূলের অবমাননায় বুক জ্বলে যায় তোর
ফরজ-সুন্নাহর ধার ধারিস না
ঘুষের টাকার ভাগ ছাড়িস না
সারাক্ষণই মুসলমানের গীবত মুখে তোর।
আল্লাহ দিলেন সম্মান রাসুল কে সারা দুনিয়ায়
মূর্খ বর্বর কাফেরদের কথায় কী আর আসে যায়???"

আল্লাহপাক রাসূল ( সা: ) কে সান্তনা দিয়ে কোরানে সূরা কাউসারে বলছেন, "চিন্তা করবেন না, আমি-ই দেখব যারা আপনার বিরুদ্ধে বলে।"

আল্লাহপাকের কাছে দোয়া করুন, তিনি যেন এই আধুনিক নমরুদ কে শায়েস্তা করেন। আমীন।

YOU CAN VISIT MY BLOG:
https://www.shishir54.xyz


সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২০ রাত ৯:১৮
১৫টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×