somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শিশির৫৪
দুনিয়াতে মানুষ যেমন একবারের জন্য আসে, আখিরাতেও মানুষ একবার ই যাবে। পার্থক্য হল দুনিয়ার সময়টা ক্ষণিকের আর আখিরাত, অনন্তকাল! শ্বাস বন্ধ হলে আমল বন্ধ হয়ে যাবে। সাথে করে কি নিয়ে যাবেন? ভেবে দেখেছেন কখনো? আপনার প্রতিটি কাজের হিসেব নেয়া হবে!

কোরানের আলোকে জান্নাত

০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোরানের সিলেবাসে বিশ্বাস এবং সৎকর্ম হলো জান্নাত পাবার মুল চাবী। আল্লাহপাক কোরানের বিভিন্ন জায়গায় বিশ্বাস এবং সৎকর্মের কথা উল্লেখ করে তা আমাদের মন-মগজে ঢুকিয়ে দেয়ার চেষ্টা করেছেন যাতে আমরা পথভ্রষ্ট না হই। অথচ আমরা মূল থেকে দূরে সরে গিয়ে জান্নাত পাওয়ার নানা চেষ্টায় ব্যস্ত।
কোরান মানুষের জন্য পরিপুর্ন জীবন বিধান। এখানে সব মূলনীতি দেয়া আছে। এইসব মূলনীতির আলোকে আমাদের পথ চলতে হবে। একটু চিন্তা করুন, বিশ্বাস বলতে আল্লাহপাক কি বুঝাতে চেয়েছেন? আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর কিতাবে বিশ্বাস, নবী-রাসুলগণে বিশ্বাস, শেষ বিচারের দিনে বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস। এবার আসি সৎকর্মের বিষয়ে। সৎকর্ম বলতে কি বোঝায় তা ব্যখ্যা করার প্রয়োজন পড়েনা। আমরা সবাই কম বেশি জানি। এই সৎকর্মের ভেতর সব পড়ে যায়। সদা সর্বদা সত্য কথা বলা, আমানতের খেয়ানত না করা, সুদ না খাওয়া, কারো ক্ষতি না করা, হিংসা-অহংকার না করা, সালাত আদায় করা, সিয়াম পালন করা, দান করা, আত্মীয়ের হক আদায় করা, মুসাফির ও এতিমকে সাহায্য করা, সর্বাবস্থায় আল্লাহর জিকির করা ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সব ধরনের ভাল কাজ সৎকর্মের অন্তর্ভুক্ত।
বিশ্বাস এবং সৎকর্ম আল্লাহর বিবেচনায় এমন কাজ যা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এদিকে আমাদের প্রচলিত ইসলাম অনুসারে আমরা যা জানি বা আমাদের যা জানানো হয় সেগুলো একটু দেখি। মসজিদ বানানো, আজানের পর শাহাদাত পাঠ করা, হজ্ব করা, মানুষ মারা গেলে চল্লিশা করে লোক খাওয়ানো, কোরান পড়ে কবরে বকশে দেওয়া, মিলাদ পড়ানো, মসজীদের পাশে কবর দেয়া, টুপি-দাড়ি-জুব্বা, টাকনুর উপরে কাপড় পড়া, মাযহাব মানা ও সেই অনুযায়ী আমল করা, কাফের হত্যা করা, জ্বিহাদের নামে নির্বিচারে মানুষ হত্যা করা, লোক দেখানো সালাত আদায় করা ইত্যাদি ইত্যাদি। এবার আপনারাই বলুন, উল্লেখিত কোন কোন কাজ সৎকর্মের ভেতর পড়ে।
সিলেবাসের পড়া রেখে অন্য পড়া পড়লে যেমন পরীক্ষায় কমন পড়বে না তেমনি আল্লাহ এবং রাসুলের অনুমোদন ছাড়া কোন কাজ করলে তা সৎকাজ বলে গন্য হবে না। একদল হিরো আলেম সারাক্ষন তাদের কিচ্ছা-কাহিনী ও মনগড়া তথ্য দিয়ে আমাদের মন-মগজ বিভ্রান্ত করতে ব্যস্ত। আমরা যদি না জাগি মা ক্যামনে সকাল হবে? আমাদের জেগে উঠতে হবে নয়ত আমরা তলিয়ে যাব জাহান্নামের অতল গহ্বরে।।

www.shishir54.xyz



সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৪৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন মরুঝড়: রেড নোটিশের খোঁজে আরিয়ান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১০:১৬



দুবাইয়ের জুমেইরাহ বিচের বিলাসবহুল পেন্টহাউসের কাঁচের জানালা দিয়ে বাইরের কৃত্রিম দ্বীপগুলোর দিকে তাকিয়ে ছিলেন সায়েম চৌধুরী। একসময় ঢাকার পুলিশ কমিশনার এবং পরবর্তীতে পুলিশের বিশেষ বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

স্বর্গময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১১:৫৩


ওরা জান্নাত দেখে না
পুড়তে পুড়েই তো ছাই-
কতখানি জান্নাত দেখো
ঘরের ভিতর আছি কি?
নাকি মাটিতে থাক ঘুম;
যতক্ষুণ আছো নিঃশ্বাস
ততক্ষুণ জান্নাত দেখো
পরিবারে কিংবা চারপাশ!
পরকাল কে দেখে শান্তিময়
এখানে রচনা করো স্বর্গময়;

১৫-৬-২৬ ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

×