somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্দুকের নিশানা যন্ত্রে বাইবেলের উদ্ধৃতি

২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুক্তরাষ্ট্রে তৈরি বন্দুকের নিশানা নির্ধারণী যন্ত্রাংশে ব্যবহৃত বাইবেলের সাংকেতিক উদ্ধৃতি নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। মার্কিন কোম্পানি থেকে কেনা এসব বন্দুক ব্যবহারকারী দেশ নিউজিল্যান্ড এটাকে ‘যথার্থ নয়’ বলে অভিহিত করেছে।

নিউজিল্যান্ড বাইবেলের সাংকেতিক উদ্ধৃতি সম্বলিত সেনা বাহিনীর ব্যবহৃত বন্দুক থেকে ওইসব সংকেত মুছে ফেলার ঘোষণা দেয়। বলা হয়, মুসলিম দেশগুলোতে চলমান মার্কিন আগ্রাসনের প্রতি লক্ষ্য রেখে সংযোজিত এসব সংকেত ব্যবহার সময় উপযোগী নয়।

নিউজিল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ওয়েনে ম্যাপ বলেন, ‘আমরা জানি বিষয়টি নিয়ে ধর্মীয় দৃষ্টিকোন থেকে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অহেতুক কিছু করে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করা বাস্তবসম্মত নয়।’

দেশটির প্রতিরক্ষা বিষয়ক মুখপাত্র ক্রিসটেইন ডিউনে বলেন, ‘সমরাস্ত্রে সাংকেতিক উদ্ধৃতি আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছে।’

তিনি বলেন, ‘বন্দুক তৈরির সময় বাইবেলের সাংকেতিক উদ্ধৃতির বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানি আমাদের কিছু জানায়নি।’

ডিউনে বলেন, নিউজিল্যান্ড সেনা বাহিনীর এ রকম ২৬০ নিশানা নির্ধারণী যন্ত্র রয়েছে। দেশটি ২০০৪ সালে প্রথমবারের মতো এসব যন্ত্র ক্রয় করে বলেও জানান তিনি।

মার্কিন মেরিন কর্তৃপক্ষ এবিসি নিউজকে জানায়, কয়েক বছরে আট লাখ নিশানা নির্ধারনী যন্ত্র সরবরাহের বিষয়ে তাদের সঙ্গে ট্রাজিকনের ৬৬০ মিলিয়ন ডলারের চুক্তি রয়েছে। এসব যন্ত্র সরবরাহে মার্কিন সেনা বাহিনীর সঙ্গে ট্রাজিকনের আরো কয়েকটি চুক্তি রয়েছে বলেও জানা গেছে।

এদিকে মেরিন কর্তৃপক্ষ সংকেত বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে ভবিষ্যৎ চুক্তির বিষয়ে নতুন করে আলোচনা করার কথা জানিয়েছে।

পেন্টাগনের মুখপাত্র কমান্ডার ড্যারেইন জেমস বলেছেন, ‘যদি বাইবেলের উদ্ধৃতি সংযোজনের বিষয়টি সত্য হয়, তবে এ কাজটি অবশ্যই যথার্থ হয়নি। আমরা বিষয়টির সম্ভব সমাধানে পৌঁছার চেষ্টার বিষয়টি খতিয়ে দেখছি।’

উল্লেখ্য, এসব নিশানা নির্ধারণী যন্ত্র আফগান ও ইরাকি সেনাদের প্রশিক্ষণ দেয়ার সময় ব্যবহৃত অস্ত্রেও ব্যবহার করা হয়।

ট্রাজিকন কোম্পানি জানিয়েছে, তারা গত তিন দশক বাইবেলের উদ্ধৃতির সংকেত সম্বলিত সমরাস্ত্রের নিশানা নির্ধারণী যন্ত্র তৈরি করে আসছে। এরআগে সংকেত নিয়ে তাদের কাছে কেউ আপত্তি করেনি। কোম্পানির প্রতিষ্ঠাতা গ্লেইন বিন্ডন এ ধারণা চালু করার পর তা অব্যাহতভাবে চলে আসছে। বিন্ডন ২০০৩ সালে মারা যান।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:০৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

×