ক্যান্সার রোগীদের জন্য ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। অথচ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলো এই পদক্ষেপকে 'সিরিয়াস কনসার্ন' হিশাবে দেখছে।
ইরানের আনবিক শক্তি সংস্থাকে ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। পশ্চিমাদের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে সৃষ্ট দোদুল্যমান পরিস্থিতি এড়িয়ে আহমেদিনেজাদ ক্যান্সার রোগীদের জন্য ইউরিনিয়াম সমৃদ্ধ করার নিদের্শ দিলেন।
রবিবার লেজার সাইয়েন্স অ্যান্ড টেকনোলোজি’র এক প্রদর্শনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি ইরানের আনবিক শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহিকে উদ্দেশ করে এই নির্দেশ দেন। এ সময় সালেহি দর্শক সারিতে বসা ছিলেন।
সালেহিকে উদ্দেশ করে আহমেদিনেজাদ বলেন, ‘আপনি সেন্ট্রিফিউজ ব্যবহার করে ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করুন এবং আমরা এই ইস্যুতে আলোচনার পথও খোলা রাখবো।’
প্রসঙ্গত, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হয়ে গেলে কয়েক হাজার ক্যান্সার আক্রান্ত রোগী চিকিৎসা সেবা বঞ্চিত হবে। কারণ, সার্জারির আগে এসব রোগীকে নিউক্লিয়ার মেডিসিন নিতে হয়।
এদিকে দেশের বাইরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পশ্চিমা প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে শিগগিরই চুক্তিতে পৌঁছার ইঙ্গিত দিয়েছে ইরান। যদিও প্রস্তাব গ্রহণে দেশটি কিছুটা সময় নিয়েছে।
প্রসঙ্গত, পরমাণু ইস্যুতে উদ্বেগ নিরসনে ইরানকে তার স্বল্প-সমৃদ্ধ ৭৫ শতাংশ ইউরেনিয়াম জ্বালানি যোগ্য করতে দেশের বাইরে পাঠানোর প্রস্তাব দেয় জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আইএইএ। ইরান নিশ্চয়তার প্রশ্নে এই প্রস্তাব প্রথম দিকে প্রত্যাখ্যান করে।
ইউরেনিয়াম সমৃদ্ধ করার নির্দেশ আহমেদিনেজাদের
ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার ঘোষণা ইরানের: পশ্চিমাদের 'সিরিয়াস কনসার্ন'
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।