somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজ কুমারের খোয়াব নামা!

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুম থেকে জাগার সঙ্গে সঙ্গেই অদ্ভুত স্বপ্নটির কথা মনে পড়লো রাজ কুমারের। চেঙ্গিশ খান এবং তার নাতি হালাকু খান তার বাড়ীতে এসেছেন তৈমুর লংকে নিয়ে। ৩ জনই রাজকীয় কায়দায় কূর্নিশ করে রাজকুমারের সামনে দাঁড়িয়ে রইলো। এও কি সম্ভব? ভাবতে ভাবতে রাজ কুমার নিজের আঙ্গুলে কামড় দিলেন। ৩ বিশ্বজয়ী বীর সমস্বরে বলে উঠলো- হে মহান রাজকুমার! আমরা আপনার নিকট বলতে এসেছি আমাদের সফলতার গোপন রহস্য। আমরা ৩ জনই যুদ্ধক্ষেত্রে অপরাজিত সম্রাট। নৃশংস হত্যাকান্ড এবং নির্মম প্রতিশোধ গ্রহণের মাধ্যমে আমরা আল্লাহর আরস পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিলাম। আমাদের সেই ভয়াবহ প্রতিশোধের কাহিনী ছড়িয়ে পড়ার পর থেকে যুদ্ধক্ষেত্রে আমাদের বলতে গেলে খুবই কম পরিশ্রম করতে হতো। পালিয়ে যেতো বেশীর ভাগ লোক-এরপরই ঘুম ভেঙ্গে যায় রাজ কুমারের।

রাজ্য থেকে বিতাড়িত হয়ে বহু দূরে বহু দিন যাবৎ নির্বাসিত জীবন যাপন করছেন রাজ কুমার। গত রাতের ইঙ্গিতপূর্ণ রাজকীয় স্বপ্ন দেখার পর থেকেই মনটা বেশ ফুরফুরে। সকাল থেকেই মনে হচ্ছে বৃহস্পতি তুঙ্গে। রাজ্যের সব লোকজন, পাইক পেয়াদা এবং উজির নাজির যোগাযোগ শুরু করেছে। কাকে কোন দপ্তর দিলে রাজকুমারের উপকার হবে তা ইনিয়ে বিনিয়ে ব্যাখ্যা করছে সবাই। এসব কথা শুনে দীর্ঘদিনের মেরুদন্ডের ব্যাথা যেনো ভালো হয়ে গেছে। নির্বাসনের পর স্ত্রী কেমন যেনো দৃষ্টিতে দেখছিলো তাকে। আজ সকালে রাজকুমারের প্রিয় দুটি রং সবুজ ও কমলার সমাবেশ ঘটিয়ে স্ত্রী নিজ হাতে খাইয়ে দেয়ার জন্য নাস্তা নিয়ে সামনে এলো। সবুজ রংয়ের শাড়ী আর কমলা রংয়ের টিপ পড়া স্ত্রীকে কেমন জানি টিয়া পাখি টিয়াপাখি মনে হচ্ছিলো।

বিকেল বেলা রাজ কুমার বের হলো একটি বৃহৎ বাগানবাড়ি দেখার জন্য। পাকিস্তানের এক রাজা প্রায় একহাজার একরের একটি বাগান বাড়ি কিনেছেন। সেখানে ঘোড়দৌড়, রাগবী খেলার আয়োজনসহ দুনিয়ার তাবৎ ব্যবস্থা রয়েছে। আজ রাজকুমারের কেনো জানি বিশ্বাস হচ্ছে তিনিও একদিন দুনিয়ার সবচেয়ে বড় জৌলুসপূর্ণ বাগান বাড়ীর মালিক হতে পারবেন। তার এই নির্বাসন জীবনের জন্য আজ আর কোনো আফসোস নেই। কারণ তার চক্ষু খুলে গিয়েছে, দিল বড় হয়ে গিয়েছে এবং বিম্বাস বেড়েছে। এখন তিনি অনেক অনেক বড় কিছু হবার, পাবার এবং কাউকে দেবার স্বপ্ন দেখতে শিখেছেন।

দেশ থেকে খবর এলো যে তার ভবনগুলো আবার নতুনরুপে সাজানো হচ্ছে। ভবনের কুশীলবরা ঐক্যবদ্ধ হয়ে অত্যন্ত যত্নের সাথে এসব করছে। রাজধানীর অদূরে একটি বিশেষ ভবনের কথা তার প্রায়ই মনে হয়। নির্জীব শরীরে এখনো রক্ত চনমন করে ওঠে সেই ভবনের গরম গরম সব স্মৃতি মনে পড়লে। রাজা বাদশাহ না হলে ঐসব ভোগ করা যায় না। রাজকুমার আবার স্বপ্ন দেখতে শুরু করলেন। জোস্না প্লাবিত নির্মল আকাশ, একটু দূরে হরিণের মাংসের খাবারের আয়োজন, ঝিরঝিরে বাতাস, কৃত্রিম কোন আলো নেই। পাশে বসে আছে সে... উফ্ আর ভাবাই যাচ্ছে না।

রাজ্য ফিরে পাবার স্বপ্নের সঙ্গে সঙ্গে চেঙ্গিস, হালাকু আর তৈমুর লঙ্গের উপদেশের কথা মনে পড়লো রাজ কুমারের। এমনিতেই তিনি প্রতিশোধ পরায়ন। ঠিক যেনো পিতার মতো। কিন্তু এবারের প্রতিশোধ হতে হবে ভয়ানক। আর গনিমতের মাল! কিছু মাল তার লোকজন টার্গেট করে রেখেছে। আর কিছু মাল তিনি নিজে...। বড়ই সুন্দর, ঠিক যেনো হুর পরীর মতো।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গার্মেন্টসের ভিতরে লুকানো বাস্তবতা—যা আমরা কখনো দেখি না

লিখেছেন Sujon Mahmud, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ৭:৫২



সকাল ৬টা। ঘুম ভাঙার আগেই যেন জীবন তাকে টেনে তোলে। রহিমা চোখ খুলেই কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকে। মনে হয়—
আরেকটা দিন, আবার সেই একই লড়াই।

রহিমা একজন গার্মেন্টস কর্মী। বয়স মাত্র... ...বাকিটুকু পড়ুন

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?
--------------------------------------------
আজ বিশ্ব রাজনীতির মানচিত্রে উত্তেজনা ইরান বিভিন্ন আরব রাষ্ট্র, ইসরায়েল,মার্কিন সংঘাত নিয়ে আলোচনা চলছে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের দেশের সেই কথিত “তৌহিদী জনতা”, যারা সামান্য... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

ইস্টার ফ্রাইডে এবং যিসাসের শেষ যাত্রা: জেরুজালেমের স্মৃতিবিজড়িত পথে

লিখেছেন সৈয়দ নাসের, ০৩ রা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৪




দিলু নাসের
আমার এই তিনটি ছবির সঙ্গে পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেদনাবিধুর ইস্টার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিটি ছবিই যেন এক একটি অধ্যায়, একটি যাত্রার, যা শুরু হয়েছিল... ...বাকিটুকু পড়ুন

দুর্ঘটনা নয়, এগুলো আগে থেকেই তৈরি করা মৃত্যু

লিখেছেন শরৎ চৌধুরী, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ৮:০৫

চারপাশ থেকে কালো ধোঁয়া ঘিরে ধরছে। দুই চোখ প্রচণ্ড জ্বলছে । সুন্দর করে সাজানো হলরুমের প্লাস্টিক, ফোম, সিনথেটিক সবকিছু পুড়ে বাতাস ভারী হয়ে উঠেছে বিষাক্ত গ্যাসে। ঘরের অক্সিজেন প্রতি সেকেন্ডে... ...বাকিটুকু পড়ুন

×