সাকিবের রেস্টুরেন্টে ইফতার পার্টি ছিল
বাংলাদেশ টিমের প্লেয়ারদের। সাকিব তামিম
মুশফিকের সাথে বসা ছিল লিটন দাস এবং সৌম্য
সরকার। সেই ছবি মুশফিক তার পেজ থেকে শেয়ার
করে।
তারপর ছাগলছানারা তৌহিদী জোস নিয়া কমেন্ট
শুরু করে মালাউন নিয়া ইফতারি করা হারাম না
হালাল! লিটন দাস সৌম্য না থাকলে ইফতারি
হালাল হইত, নেকি বেশি পাওয়া যাইত। এরা
ভারতের দালাল, এই রোজা হবে না।
মুশফিক আবার তার পেজ থেকে স্ট্যাটাস দিছে -
Really shocked to see some comments. ভাই মুশফিক তুই
তো শকড হইছস, এই রকম সাম্প্রদায়িকতা যদি
পাকিরা দেখত পাকিরাও শরম পাইয়া যাইত।
সাকিবের বৌ, তামিমের বৌ, নাসিরের বোন,
মালাউন, লিটন দাস, সৌম্য সরকার?
হু ইজ নেক্সট? হোয়াট ইজ নেক্সট?
দেশ মধ্যম আয়ের হইছে ঠিকই কিন্তু চিন্তা চেতনা
সেই মধ্যযুগেই আছে। অবাক হমু না এরাই একদিন ঈদের
নামাজে অথবা মসজিদে বোমা হামলা করলে। ৬৩
জেলায় বোমা হামলার অভিজ্ঞতা কিন্তু তাই বলে।
মুশফিক তাদেরকে পেজ থেকে ব্যান করছে কিন্তু
এদের উৎপাদন বন্ধ করবেন কিভাবে?
অনেকেই বলে আমরা নাকি পচে যাচ্ছি। আসলে
অনেক আগেই পচে গেছি, এখন শুধু গন্ধ বাহির হচ্ছে।
গন্ধ ছড়াচ্ছে গন্ধ হাজার বছরের পুরানো দুর্গন্ধ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


