কয় পুরুষ শেষে রক্তসম্পর্ক ইতি হয়
আমি জানি না।
একটি শিশুকে আমি দেখেছিলাম।
এক সকালে
আকাশ দেখে ফেরার কালে
ভয়ার্ত কচির বুকে কচির গুঁজানো মাথা-
এক বিকেলে
সবুজ পাতা গুনায় বিফলে
উচ্ছ্বাসিত সবুজের বুকে সবুজের গুঁজানো মাথা-
এক সন্ধ্যায়
চাঁদ-তারাতে বিরহ বেলায়
মুমূর্ষু শুকনোর বুকে শুকনোর গুঁজানো মাথা-
তিন বেলাতেই সেই শিশুটি-ই দেখেছিলাম।
পৃথিবীর প্রথম নারীর
বুকেও কি তেমনি
পৃথিবীর প্রথম পুরুষ
মাথা গুঁজেই ছিলো?
আমার বিশ্বাস লিখে রাখে-
সে এবং তুমি
তুমি এবং আমি
আমি এবং সে
একই আকাশের উদিত সূর্য।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





