সবে সপ্তাহখানেক হলো এখানে এসেছি, কিন্তু মনে হচ্ছে যেন কতকাল আছি তার ঠিক নেই! মনে হচ্ছে যদি আজই ঢাকায় যাই তাহলে যেন অনেক বিষয়ে অনেক পরিবর্তন দেখতে পাবো- আমিই কেবল সময় স্রোতের বাইরে একটি জায়গায় স্থির হয়ে আছি! আর আমার অজ্ঞাতে সমস্ত জীবন, জগত ঠাঁই বদল করে নিয়েছে। আসলে ঢাকা থেকে এলে সময়টা চতুরগুণ দীর্ঘ মনে হয়।। কেবল নিজের মনোরাজ্যে বাস করতে হয়। সেখানে ঘড়ি ঠিক চলেনা। ভাবের তীব্রতা অনুসারে মানসিক সময়ের পরিমাপ হয়। কোন কোন দিন সুখ-দুঃখ মনে হয়ে অনেকণ ধরে ভোগ করছি।
এত অকারণ আশংকা মানুষের মনে থাকে। ছোট-বড়ো এতো সহস্র বিষয়ের ওপর আমাদের মনের সুখ শান্তি নির্ভর করে! কাল অনেকক্ষণ পর্যন্ত নিরুপায় ভাবে দুঃখ ভোগ করেছি। অনেক দুঃখ আছে যা আমার নিজস্বকৃত এবং যা সবিনয়ে সহিষ্ণুভাবে বহন করা কতর্ব্য মনে হয়, কিন্তু কষ্টটাকে শান্ত করার জন্য হাতের কাছে কোন ফিলজফিই পাওয়া যায়না। তখন বুদ্ধিটাও হয় মগজ ছাড়া।
এ কদিন সমস্তণ বেড়াতে বেড়াতে এমন সব অসম্ভব ও অসংগত কল্পনা মনে উদয় হচ্ছিল এবং বুদ্ধি তার কোন প্রতিবাদ করছিলনা যে, আজ সে কথা ভেবে হাসিও পাচ্ছে লজ্জাও বোধ হচ্ছে। অথচ স্থির, নিশ্চিত জানি আসছে বারে যেদিন এই রকম ঘটনা হবে, সেদিনও ঠিক আবার এরই পুনরাবৃত্তি হবে. . . .। জীবন ও জগতের এ এক বিষম রহস্য। অবশ্য মানুষ তো আর লোহার কল না যে ঠিক নিয়ম অনুসারে চলবে! মানুষের মনের এত বিচিত্র এবং বিস্তৃত কর্মকান্ড, এত দিকে তার গতি এবং এত রকমের অধিকার যে এদিক-ওদিক তাকে হেলতেই হবে। সেই তার জীবনে পণ, তার মনুষ্যত্বের চিহ্ন, তার জড়ত্বের প্রতিবাদ। এইটুকুই যা সান্তনা।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


