somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী বন্দনা

০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নারী হয়ে কেউ জন্মায় না, কেউ কেউ নারী হয়ে ওঠে। একটি শিশু যখন জন্ম নেয় তখন সে কেবল শারীরীক ভাবেই ছেলে বা মেয়ে শিশু হিসেবে জন্মগ্রহণ করে মাত্র। নারী বা পুরুষ হয়ে নয়। কিন্তু মেয়ে শিশুটিকে দিনের পর দিন শাড়ি, চুড়ি, টিপ পড়িয়ে, রং মেখে সং সাজিয়ে, এটা করা যাবেনা, সেটা করা যাবেনা, এটা উচিত ওটা অনুচিত বলে বলে তাকে একটা নিয়েমের ফ্রেমে বেঁধে ক্রমশই করে তোলা হয় একজন নারী। একটা ব্যাপার লক্ষ্য করে দেখবেন, ধরুন একটি ঘরে সমবয়সী দুটো শিশু আছে। এটি ছেলে শিশু অন্যটি মেয়ে শিশু, তাদের ভেতরও দেখবেন অনেক বৈষম্য। ধরুন ছেলে শিশুটি খুব লজ্জাজনক কিছু একটা করলো, তা নিয়ে ভীষন হাসাহাসি হলো কিন্তু সেই একই কাজ কন্যা শিশুটি করে ফেললেই তার মায়ের চোখ রাঙানি, ছি ছি লজ্জা নেই তোমার! আচ্ছা বলুন তো ওরা লজ্জার বোঝেটা কি? দুজন শিশুই তো অবুঝ। কিন্ত অবুঝ না শিশুদের মা। মগজ ধোলাইয়ে মতো- তুমি মেয়ে, তুমি মেয়ে এই বাণী প্রতিষ্ঠায় তিনি বধ্যপরিকর। মেয়ে শিশুটিকে নারী করে তুলবার কঠিন দায়িত্বটি যিনি সুচারু রুপে পালন করছেন তিনি নিজেও একজন নারী। আর দোষ হলো পুরুষের!!
ধরুন মেয়েটি বড়ো হলো , উচ্চশিক্ষা গ্রহণ করলো এবং নারীবাদ শব্দের সাথে হলো পরিচিত। ভালো কথা নারীবাদ মানে যদি সমআধিকার বোঝায় তো তার অভাব কোথায়?
নারী এখন উচ্চ শিক্ষা গ্রহণ করে, শাড়ি পড়ে,জিন্স টি শার্টও পড়ে।
নারী এখন গাড়ি চালায়, বিমান চালায়, জাহাজ চালায়, এমনকি দেশেও।
নারীরা এখন স্বেচ্ছায় প্রেম করে, প্রেম ভাঙ্গে, বিয়ে করে, তালাক দেয়, পরকীয়াও করে।
নারীরা এখন সামরিক বেসামরিক ক্ষেত্রে কেরাণী থেকে উচ্চ পদে চাকরী করে।
নারীরা এখন ব্যবসা করে , বাড়ি বানায়, বিচারও করে।
নারীরা এখন ফুটবল খেলে, ক্রিকেট খেলে, রেসলিংও করে।
নরীরা এখন জুয়া খেলে, মদ খায়, চোরাচালানি করে, খুনও করে।
নারীরা এখন সংসার করে, সপিং করে, হজ্বও করে।
এই যখন অবস্থা তাহলে আর সমতার অভাব কোথায়? ও, আমরা পুরুষেরা আপনাদের জন্য সম্মান করে বাসে ৬ বা ৯ আসন সংরক্ষিত রাখলেই তা পুরুষবাদ হয়ে গেল! বেশ তো সে আমাদের ভারী অন্যায় হয়েছে। কিন্তু মাননীয় ভদ্র মহিলাগণ সেই সংরক্ষিত আসনে কোন পুরুষ বসে থাকলে আপনারাই বা কেন - মহিলা আসনে বসেছেন কেন, উঠুন উঠুন করে চেঁচিয়ে ওঠেন? এর নামই বুঝি নারীবাদ? আচ্ছা আচ্ছা তবে তো পুরুষের ভারী আন্যায় ই হয়েছে!
বেশ তো তাহলে ঐ ৬ টা আসন তুলে দেয়া হোক। সব ভেদাভেদ ভুলে চলুন গাদাগাদি হলেও সবাই একসাথে যাই। তাতে গায়ে গা লেগেও যেতে পারে, তখন আবার সভ্য ভাষায় অসভ্য গালিটা দিয়ে বসবেন না যেন- আপনার বাসায় কি মা বোন নেই!
লে বাবা! আছে বলেই তো ঐ ৬ আসন রাখলাম, আপনারাই না তার প্রতিবাদ করলেন! কি করি বলুন তো? পুরুষেরা হয়তো সহমত হবেন। কিন্তু নারীবাদি শ্রদ্ধেয় ভদ্রমহিলারা কি ভাবছেন? নারীবাদ পুরুষবাদ বলে বলে এই মতবাদের মতভেদ তৈরি করে লাভ কি?
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×