somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি বইয়ের সংবাদ

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আল্লাহ্ পৃথিবীতে ইসলাম পাঠিয়েছেন বহুবার অসংখ্য নবী-রাসূলের মাধ্যমে। কোরাণ বলেছে, সেই কোতাবের অনুসারীরা প্রত্যেকবারই সেগুলোকে নষ্ট করেছে। সে জন্যই দুনিয়ায় নবীজীকে আসতে হয়েছে, কোরাণকে আসতে হয়েছে সুষ্পষ্ট মর্মবাণী নিয়েঃ (০১)কোরাণ শুধুমাত্র উপদেশের কেতাব- আনাম ৯০,(০২)আল্লাহ্ সুসংবাদ দাতা ও ভীতিপ্রর্দশক ব্যতীত অন্য কোন কাজে পয়গম্বও পাঠান না, আনাম ৪৮, এবং (০৩)ইসলামে জোর জবরদস্তি নেই- সুরা বাকারা ২৫৬। এগুলো বিচ্ছিন্ন আয়াত নয়, এগুলো অসংখ্য আয়াত দ্বারা সর্মথিত কোরাণের মর্মবাণী।
আমরা পুরুষেরা নারীর জন্য যুদ্ধ করি, ধ্বংস করি, খুন করি, আবার আত্নহত্যাও করি। নারীর নামে আমরা তাজমহল বানাই, যক্ষ হয়ে মেঘদূত পাঠাই। নারীর বিরহে গান-গজল-কবিতায় সারারাত জেগে থাকি, ওদের খোঁপায় পরাই তারার ফুল। কিন্তু নারীকে সংসারে-সমাজে-আইনে-বিধানে-সংগঠনে সমান আধিকার দেইনা। নারী মানুষকে জন্ম দেয়, এমনকি জন্মদেয় নবী রাসূলকে, জন্মদিতে গিয়ে মারাও যায়। বেশীর ভাগ বোঝা বয় নারী কিন্তু তার প্রতিদান তো দূরে থাক, স্বীকৃতও পায়না। সমাজকে,সংসারকে, সংস্কৃতিকে, পোষাককে, রাষ্ট্রকে আইনকে আর ধর্মকে আমরা চিরকাল খুব চালাকি সাথে কাজে লাগিয়েছি নারীর শরীর আর সম্পত্তিকে কব্জায় রাখবার জন্য। আমরা বুঝিনি, জীবন আসলে নারী পুরুষ মিলে এক মধুর দ্বৈত্ব সংগীত। জীবনে যে হতে পারত প্রিয়শিষ্যে ললিততে কলাবিধৌ, স্বর্গাদপি গরীয়সী জননী আর স্নেহময়ী ভগিনী তাকে ধর্মের নামে দুমড়ে মুচড়ে পায়ের নিচে পিষে পিষে আজ আমরা পুরুষেরা দানবের মত একা হয়ে গেছি।
কথাগুলো বলছি হাসান মাহমুদ রচিত ”ইসলাম ও শারিয়া” বই প্রসংগে। গত ৯সেপ্টেম্বর২০০৯ ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে হয়ে গেল লেখকের ইসলাম ও শারিয়া বইয়ের তৃতীয় সংস্বরণের এর মোড়ক উন্মোচন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মেসবাহ্ উর রহমান চৌধুরী, ড. ওয়ালীউর রহমান, প্রমুখ। বইটি ২০০৭ সালে প্রথম প্রকাশিত হয়ে মাত্র দুবছরে তৃতীয় সংস্বরণ প্রকাশিত হয়।
ইসলাম ও শারিয়া বইটিতে লেখক সুস্পষ্ট ভাবে অকাট্য যুক্তি প্রমাণের মাধ্যমে দেখিয়েছেন ধর্মের নামে অধর্মের ফিরিন্তি। ধর্মেও নামে, শারিয়া আর ফতোয়াবাজদের নারী নির্যাতনের ইতিহাস। বইটি সর্ম্পকে বিভিন্ন ব্যক্তির মন্তব্য নিচে তুলে ধরলাম-
আল্লাহ কোরাণ ও তাঁর রসূলের নির্দেশ কখনোই মানবতা-বিরোধী বা মানব-কেশের কারণ হতে পারে না। শারিয়া বা ইসলামি আইনের নামে মানবতা-বিরোধী যেসব আইন কানুন ইসলামে অনুপ্রবেশ করেছে তা কখনোই কোরাণ-সুন্নাহ সম্মত নয়। সে কথাই লেখক অজস্র দলিলের ভিত্তিতে প্রমাণ করেছেন।
- আরিফুল হক, বিশিষ্টি সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
এই বই ইসলামের প্রতি নিবেদন, অথচ চিন্তাশীল একটি মনের প্রতিফলন, যাতে রয়েছে একদিকে ইসলামের সুমহান আর্দশ ও মূল্যবোধ আর অন্যদিকে ইসলামের নামে নানা রকমের রীতি, প্রথা ও আইনের মধ্যে দুঃখজনক বাস্তবতার ব্যবধান তুলে ধরার আন্তরিক প্রয়াস।
- ড. ওমর ফারুক, ইসলামি চিন্তাবিদ, আপারা আইওয়া বিশ্ববিদ্যালয়, আমেরিকা।
ইসলামের নামে মানুষের ওপর অত্যাচার ও ইসলাম-বিকৃতির বিরুদ্ধে এই বই দলিলবদ্ধ ব্রক্ষাস্ত্র ।
- আবদুল গাফ্ফার চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক
একটি দীর্ঘ অনুপ্রাণিত বক্তৃতার মত, আসাধারণ তেজস্বী ভঙ্গিতে লেখা এই বইটি ধার্মিক-অধার্মিক, মুসলমান-অমুসলমান, জামাতে ইসলামি, ছাত্রশিবির সহ মকল রাজনৈতিক দলের নেতা-কর্মী, স্কুল কলেজ এমনকি মাদ্রাসার ছাত্র সহ লেখাপড়া জানা প্রত্যেক মানুষের পড়া উচিত।
- বেলাল বেগ, কলাম লেখক ও সাহিত্যিক-সাংবাদিক।
অনেক তিরস্কার যোগ্য বই আমাদের দেশে পুরুস্কৃত হয়। কিন্তু পুরস্কারের যোগ্য এই বইটি কতৃপরে দৃষ্টিতে পরেনা। অথচ এই বইটির ব্যাপক পাঠ বর্তমান বাংলাদেশের জন্য জরুরী।
- আধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে পঠিত মূল প্রবন্ধের তরজমা নিচে উল্লেখ করছি। আর প্রবন্ধটির বাংলা তরজমা করে দিয়েছেন আইরিন সুলতানা।
ইসলামি শরিয়াহ্ - একটি পর্যালোচনা

যে কোন ধর্মের মত ইসলামিক শরিয়াহ্'র উদ্দেশ্য মূলত সমাজে একটি সার্বজনীন ভাতৃত্ববোধ স্থাপনের মাধ্যমে শান্তি, শৃংখলা ও স্থিরাবস্থা প্রতিষ্ঠিত করা এবং নিত্য অগ্রমুখী মানব সভ্যতার পার্থিব ও আত্মিক প্রয়োজন মেটানো। অথচ দূর্ভাগ্যজনক যে, বিগত কয়েক শতাব্দী ধরেই কিছু উৎসুক ব্যক্তিবর্গ বিশ্বের কোণায় কোণায় তাদের নিজস্ব মতবাদ প্রতিষ্ঠা করার প্রয়াসে এই মহান ব্রতকে অপব্যবহার, বিভ্রান্ত আর অপব্যাখ্যা করে আসছে। এই পরিস্থতিকে পর্যবেক্ষণে রেখেই জনাব হাসান মাহমুদ, একজন বিশিষ্ট ইসলামিক শিক্ষাবিদ, তাঁর ”ইসলাম ও শরিয়াহ্” নামক গ্রন্থে শরিয়াহ্ কিভাবে এমন দূরভিসন্ধিগত লক্ষ্যে বিভ্রান্তি আর অপব্যাখ্যার শিকার, সে সম্পর্কে আলোকপাত করেছেন। জোরালো ও স্পষ্ট প্রমাণ সহযোগে তার বক্তব্যগুলো যোগসূত্র স্থাপন করেছে শরিয়াহ্ সম্পর্কিত প্রাথমিক ধারণার প্রকৃত জ্ঞানার্জনে।

বলা বাহুল্য, ইসলামি শরিয়াহ্, যার মূল উৎস হলো পবিত্র কোরআন এবং সুন্নাহ, যুগের হাওয়া বদলে বা মানুষের মর্জিমাফিক পরিবর্তিত হতে পারেনা। তবে একই সাথে, সমাজের পরিবর্তনশীল আচরণের প্রেক্ষিতে শরিয়াহ্ সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থ্যাৎ, শরিয়াহ্'র কিছু রীতি যেমন সার্বজনীন সত্য এবং কোন পরিস্থিতিতেই পরিবর্তনযোগ্য নয় তেমনি শরিয়াহ্'র কিছু নীতি সমাজের চাহিদাকে সামনে রেখেই গৃহিত হয়। ভিন্নভাবে বলতে গেলে, শরিয়াহ্'র অপরিবর্তনশীলতা দু’টি বৈশিষ্ট্যের উপর নির্ভর করে; এর সাধারণ নীতি-আদর্শবোধগুলো, যা আত্মিক বার্তার প্রতিচ্ছবি, সব সময়ই সার্বজনীনভাবে গ্রহণযোগ্য এবং অপরিবর্তনশীল, এবং এর সামাজিক বার্তা লৌকিক বিষয়াদিতে সামাজিক পরিবর্তনকে জায়গা করে দিতে যথেষ্ট নমনীয়তার নিদের্শনা দেয়।

বলার অপেক্ষা রাখেনা যে, শরিয়াহ্ আইনের বিকাশ এবং বিশ্বব্যাপী এর কার্যকারিতা একটি বিশাল এবং জটিল বিষয়ই বটে। বাস্তবিক ক্ষেত্রে, শরিয়াহ্ আইনের প্রয়োগে যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়। প্রধান বৈষাদৃশ্যগুলো পরিলক্ষিত হয় শিয়া (মূলত ইরানকেন্দ্রিক) ও সুন্নী (অন্যান্য সকল মুসলিম রাষ্ট্র) সম্প্রদায়ের মধ্যে। সুন্নাহ সংক্রান্ত তাদের ভিন্ন ভিন্ন গ্রন্থ থাকলেও শিয়ারা সাধারণত শুধুমাত্র পবিত্র কোরআনকেই গ্রহণ করে শরিয়াহ্'র উৎস হিসেবে। এমনকি ইসলামের সুন্নী গোত্রেও চারটি ভিন্ন মাযহাবের শিক্ষা রয়েছে; হানাফি, হানবালি, মালিকি এবং শাফি। এগুলোর মধ্যে, সবচেয়ে মধ্যপন্থী হলো কায়রো ভিত্তিক হানাফি মাযহাব, অন্যদিকে সৌদি আরব ভিত্তিক হানাবলি মাযহাবের যথেষ্ট রক্ষণশীল মনোভাব কোন বিষয়কে খারিজ করে দেয় যদি তা পবিত্র কোরআন ও সুন্নাহ’কে সম্পূর্ণরূপে গণ্য না করে।

এই বৈষাদৃশ্যগুলোর সাথে আরোও যোগ করা যায়, স্বতন্ত্র পরিস্থতিগুলোতে তারতম্য অনুভূত হয় শরিয়াহ্ আইনের প্রায়োগিক দৃষ্টিভঙ্গির কারণেই। উদাহরণ স্বরুপ উল্লেখ করা যায়, ইসলামকে ব্যক্তিগত পর্যায়ে ধর্ম অনুশীলনের বিষয় গ্রাহ্য করে তুর্কী এই নীতিতে একদিকে বদ্ধপরিকর অবস্থানে হলেও এর বিপরীতে অবস্থান করছে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো, যেমন- ইরান, সৌদি আরব এবং আফগানিস্তান। অবশ্য একজন স্বতন্ত্র মুসলিম তার পছন্দনুযায়ী মাযহাব শিক্ষায় দিক্ষীত হতে পারে অথবা তার বিশ্বাসকে পরিবর্তন করতে পারে কোন রকম আনুষ্ঠানিকতা ছাড়াই।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৪
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×