somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দহন (শেষ র্পব)

১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Click This Link ১ম র্পব
Click This Link ২য় র্পব

বাড়ি ফিরে কিছুটা স্বস্তি বোধ করলেন ইদ্রিস সাহেব। বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ঠান্ডা হলেন। বাবুর্চি চা দিয়ে গেল আর সাথে দিল একটা খামে মোড়া চিঠি। অচেনা হাতের লেখা চিঠি দেখে চমকে উঠলেন ইদ্রিস সাহেব। কার চিঠি! স্ত্রী সুরাইয়াকে তিনি অনেক আগেই তালাক দিয়েছেন-সেতো প্রায় দশ বছরের কথা। তবুও তিনি গোপনে গোপনে তার সংবাদ রেখেছিলেন। ইদ্রিস সাহেব জানতেন তার পরিত্যক্ত স্ত্রী তার কোন এক আত্নীয়কে আবার বিয়ে করেছিলো। তারপর চার পাঁচ বছর পরে প্রসবকালীন জটিলতায় সুরাইয়ার মৃত্যু হয়। সুতরাং তার তরফ থেকে কোন চিঠি আসার কোন কারণ নেই। তবে এ চিঠি কে লিখল তাকে? বহু উদ্বেগ ও অস্বস্তি নিয়ে ইদ্রিস সাহেব খাম ছিড়ে যা দেখলেন তাতে তিনি যুগপৎ বিস্মিত ও চিন্তিত হয়ে উঠলেন। হাতে পড়ল একটা পুরোনো ছবি। হ্যাঁ ফটোই বটে! ছবিটা অনেক দিনের পুরোনো হয়ে লাল রং ধারণ করেছে। কিন্তু-?
চমকে উঠলেন ইদ্রিস সাহেব! হ্যাঁ ঠিক। তার অনুমান অকাট্য। এতো রোকেয়ারই ছবি! তরুণী রোকেয়া। নবীন কিশোরী রোকেয়া। থুতনির নিচে তিলটা এখনো জ্বলজ্বল করছে ইদ্রিস সাহেবের মনের আয়নাতে। কিন্তু এ ছবি এখানে এমন ভাবে এল কি করে? তবে কি এলবাম থেকে ছবিটা চুরি করে নিয়ে গিয়েছিল সুরাইয়া? অজানা এক আতঙ্কে শিউরে উঠলেন ইদ্রিস সাহেব। বিবেকের দংশনে তিনি গলাকাটা পাঁঠার মতো ছটফট করতে শুরু করে দিয়েছেন।

সমস্যাপূর্ণ, দুশ্চিন্তাগ্রস্থ মন নিয়ে চিঠিটা পড়তে শুরু করলেন ইদ্রিস সাহেব। চিঠি লিখেছেন সুরাইয়ার বাবা, ইদ্রিস সাহেবের শ্বশুরমশায় পূর্ণিয়া থেকে। ইদ্রিস সাহেব মন দিয়ে পড়তে শুরু করলেন চিঠিটা-
...তুমি জানো বোধহয় আমার মেয়ে সুরাইয়া আর নেই। একসময় সে তোমার সহধর্মিনী ছিল, তোমার ঘর করেছিল। তাই খবরটা না দিয়ে পারলাম না। অবশ্য আমার ইচ্ছে ছিলনা। অন্তিমকালে সুরাইয়া অনুরোধ করে বলেছিল মুত্যৃ সংবাদের সাথে যেন তোমাকে এই ছবিটাও পাঠাই। সুতরাং আমার মৃত কণ্যার অনুরোধে এই খবর ও চিঠিটা পাঠালাম।
তুমি তোমার পাশবিক মানস চিরতার্থে দুটি নিস্পাপ নারী জীবন নিয়ে ছিনিমিনি খেলেছো। তাদের মৃত্যুর কারণ হয়েছ। তোমার পাপাচার ও গোরামির তুলনা হয়না। তোমার মতো পশুকে নসিহত করার মতো প্রবৃত্তি আমার নেই। আমি যে মেয়েটির ছবি পাঠালাম শুধু তার-ই পরিচয় দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো।

তুমি যখন বাড়ি থেকে পালিয়ে যাও তখন তোমার বাড়িতে তোমার বাপ-মা ছাড়া আর একটি জীব ছিল, সে তোমার ছোট বোন মুন্না। তোমার মনে পড়ার কথা। সাতচল্লিশ সালের গোলযোগের সময় তোমার মা মারা যান, তোমার বাবা তোমার সংবাদ পেয়ে সোমত্ত মেয়ের হাত ধরে তোমার উদ্দেশ্যে পার্বতীপুরে রওয়ানা দেন। পরে সৈয়দপুরে তোমার সাথে দেখা হবার পূর্বেই হঠাৎ পেটের অসুখে মারা পড়েন। তারপর মেয়েটি হয়ে পরে নিঃসহায়। একদিন রাতে কতগুলো দুর্বৃত্তের জ্বালায় অস্থির হয়ে মেয়েটি ক্যাম্প ছেড়ে পালায় শহরে এবং ঘটনাচক্রে তোমার কাছে গিয়েই পরে।

তুমি হয়তো ভাবছো আমি তোমাকে বানিয়ে বানিয়ে রুপকথা শোনাচ্ছি, কিংবা উপন্যাসের একটা ঘটনা বলছি। তা নয়। মেয়েটির যখন টিবি হয় এবং তজ্জনিত কারণে মারা পরে তখন তুমিই যে তাকে বিষ এনে দিয়েছিলে সে কথাও লেখা আছে তার ডায়রিতে। তোমার স্মরণ থাকতে পারে মেয়েটির ঘরে যে কালো রংয়ের যে বাক্স ছিল সেটা সবসময়ই তালাবদ্ধ থাকত। তোমার বাড়িতে সুরাইয়া আসার পর এই ফটো ও ডায়রি সে উদ্ধার করে। পাছে তোমার মস্তিস্ক বিকৃতি ঘটে তাই সে তা তোমার কাছে গোপন রাখে। তোমার জীবনের সমস্ত কুকীর্তির কথা মেয়েটি লিখে রেখে গেছে তার ডায়রিতে।

মেয়ের বাপ আমি তাই অনুভব করছি কি অর্ন্তদাহ ছিল মেয়েটির বুকে। সুরাইয়া তোমার ভালো করতে গিয়ে তোমার কাছে অবাঞ্চিত হয়ে গেল। তুমি পাষন্ড তাই সুরাইয়াকেও ত্যাগ করো। সেও অনেক দুঃখ পেয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে আর জানিয়ে দিয়ে গেছ সবকিছু। ছবিটা পাঠালাম। হয়তো চিনতে পারছো। বোধ হয় এ ছবিটা আর কারো নয়, তোমারই ছোট বোন মুন্নার। ডায়রি আমার কাছে রইলো। কখনো তোমার দরকার হলে জানিও, পাঠিয়ে দেব।
ইতি
ভবদয়ী রমজান আলী।

চিঠিটা পড়ার সাথে সাথে ইদ্রিস সাহেবের হাতে গড়া দুনিয়াটা যেন ওলট পালট হয়ে গেল। যেন মাথা আর তালুতে ষাট মাইল বেগে তুফান শুরু হলো। রোকেয়ার বিগত জীবনের ইতিহাস রোমন্থন করতে গিয়ে ইদ্রিস সাহেবের যেন জ্ঞান হারাবার অবস্থা। চিঠিটা হাতে নিয়ে ইদ্রিস সাহেব স্থানুর মতো বসে রইলেন। রাতে আর খাওয়া হলোনা। দুশ্চিন্তা ও বিবেকের তাড়নায় ইদ্রিস সাহেব যাপন করলেন বিনিদ্্র রজনী। কিছুতেই সুস্থির হতে না পেরে ভোর হবার আগেই বেরিয়ে পরলেন তার লাল গাড়িটা নিয়ে।

পতেঙ্গার মোড়ে এসে গাড়ি থামিয়ে বাইরের ঘাসে বসলেন ইদ্রিস সাহেব। আবার ভাবতে শুরু করলেন। সমস্ত জীবনের ইতিবৃত্ত পুনরাবৃত্তি করে ইদ্রিস সাহেব চমকে উঠলেন। আজ অনুশোচনায় দগ্ধ হয়ে আপন মনে যেন তওবা পড়তে লাগলেন। মহাপাপীর মতো আপরাধের বোঝা ঘাড়ে নিয়ে তিনি যেন আজ বোঝাপড়া করছেন আতœার সাথে। আপন বিবেকের সাথে।

রোকেয়া বাইজী! রোকেয়া তারই সাথে কাটিয়েছে বছরের পর বছর তারই অঙ্কশায়িনী হয়ে। রোকেয়া তারই ইঙ্গিতে,তারই নির্দেশে,তারই কল্যাণ কামনায় যাপন করেছে রূপোজীবীনির জীবন। বছরের পর বছর ধরে তৃপ্তি দিয়েছে অসংখ্য লোকের পাশবিক প্রবৃত্তিকে! সে তো শুধু ইদ্রিস সাহেবের জন্য, ইদ্রিস সাহেবের সাহেবীপনার জন্য। তারপর ভুগেছে ক্ষয় রোগে। প্রয়োজন ফুরিয়ে গেলে ইদ্রিস সাহেবই বিষ এনে দিয়েছেন রোকেয়ার সব জ্বালা নিবারণের জন্য! না,না, আর ভাবতে পারছেন না ইদ্রিস সাহেব। ডাক ছেড়ে যেন তার বলতে ইচ্ছে করছে, না, না, রোকেয়া কিছুতেই মুন্না নয়। কখনও সে মুন্না হতে পারে না...। মুন্না,মুন্নি,পিয়ারী ছোট বোন মনি! না কিছুতেই হতে পারেনা।

হাউমাউ করে কেঁদে উঠলেন ইদ্রিস সাহেব। এবং উদভ্রান্তের মতো ছুটে গেলেন গাড়িতে। তারপর ছুটলেন উদ্দেশ্যহীন। ফাঁকা রাস্তায় ইদ্রিস সাহেব যেন মনের লাগামের সাথে ছেড়ে দিলেন গাড়ির লাগামও। স্টিডোমিটারে তিরিশ,চল্লিশ,ষাটে উঠে কাঁটাটা যেন এক অজানা বিপদের আশংকায় কাঁপছে। ইদ্রিস সাহেব মনে মনে আওড়াতে শুরু করলেন-রোকেয়া মুন্না। মুন্না রোকেয়া! মুন্নার নিস্পাপ, নিস্কলুষ মুখটা বারবার মনে ভেসে উঠছে ইদ্রিস সাহেবের। চোখদুটো ভরে গেল অশ্র“তে। গাড়ির কাচে ঝাপসা দেখতে লাগলেন ইদ্রিস সাহেব।

ঠিক সেই সময় দেখলেন বোরখা পড়া এক নারী তার গাড়ির সামনে পথ পাওয়ার জন্য ছোটাছুটি করছে। নদীর ভাঙনের জন্য ঠিক ওখানেই রাস্তাটা সকীর্ণ ছিল। ব্রেকে পা দিতে গিয়ে ইদ্রিস সাহেব চেপে ধরলেন আক্সিলেটারটা। মূর্তিটাকে বাঁচাতে গিয়ে ডাইনে কেটে ঝড়ের বেগে বেড়িয়ে যেতে চাইলেন। বোরখা পড়া নারীটি বাঁচলো বটে, কিন্তু এতটা জায়গা ছিল না ডানদিকের ভাঙা নদীর পাড়ে। অন্ধকারে রেসের ঘোড়ার মতো তীব্র বেগে ছোট গাড়িটা হুড়মুড় করে তলিয়ে গেল কর্নফুলীর গর্ভে। আর উঠল না। শুধু অসংখ্য বুদবুদ ফুটে উঠল নদীর বুকে।


২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×