তোমাকে আমি দেখিনি মেয়ে। তোমার নামটাও জানিনা আমি। তবু আজ জানলাম তোমাকে। শুধু জানলাম হেরে না যাবার অদম্য যোদ্ধা পিতার সন্তান হয়ে, তুমুল মেধাবী তোমার জন্ম । খেয়ে না খেয়ে, কিংবা কি করে জানিনা তোমার যোদ্ধা পিতা তোমাকে পৌছেছেন মেডিকেলের দ্বিতীয় বর্ষে। এস,এস,সি আর এইচ,এস,সি তে জিপিএ ৫ পেয়ে ভর্তি হয়েছ মেডিকেল কলেজ এ। একদিকে তোমার উত্থানের গতি বাড়েছে অন্যদিকে ক্রমশই গতি কমে গেছে তোমার ষাটোর্ধ বৃদ্ধ পিতার রিকশার।
আজ তিনি যেমন পারছেন না তাঁর রিকাশার গতি সময়ের চাহিদামাফিক বাড়াতে, তেমনি পারছেননা তোমর শিক্ষার উধ্বমুখী চাহিদার হাল ধরে রাখতে। তাই শহরের অলিগলিতে তোমার পিতা তাঁর গায়ের জামার বুকে পিঠে আর রিকশার পেছনে বড়ো বড়ো অক্ষরে তাঁর হেরে যাবার যন্ত্রণার কথা জানাচ্ছেন সবাইকে। তোমার মেধার অপচয় রোধে সকলের সহযোগীতা প্রত্যাশা করে রিকশার চাকা অবিরাম ঘুরিয়ে চলেছেন তোমার বাবা।
একথা কি তুমি জানো মেয়ে? কিংবা জানলে কি বেশী কষ্ট হবে তোমার? আমার কিন্তু কষ্ট হয়নি, ভীষণ লজ্জা আর কিছু করতে না পারার অক্ষমতা আমাকে গ্রাস করেছিল। এই কাঠখোট্টা শহরের গলিপথে রোজ তো কত কিছুই পড়ে চোখে কিন্তু আজ যে বাবাকে দেখলাম এমনটা তো পড়েনা খুব একটা। আর পড়বি তো পড় আমার মতো অক্ষমের চোখে। ক্ষমতা আর সাধ্যকে যারা একসুতোয় বাঁধতে পারেন তাদের দামি গাড়ির কালো গ্লাস ভেদ করে এ দৃশ্য কি পৌছতে পারেনা!
তাই এই বিশাল পৃথিবীর মাঝে ছড়িয়ে দিলাম তোমার কথা. তোমার বাবার কথা। তোমার বাবার রিকশার ছবিটা দিলাম। তোমার বাবা তাঁর ছবি তুলতে দেননি। কেন জানো? যে পিতা তার সন্তানের মেডিকেলের বই কিনে দিতে পারেন না, তার মুখ নাকি এতো ঘটা করে দেখাবার কিছু নেই!! তিনি শুধু তোমার জন্য সাহায্য চান আর কিছু না।
তোমার বাবার লেখাটাই দিলাম শুধু। আমি পারিনি তাই বলে কেউ পারবেনা তা তো নয়। তুমি হেয়ে যেওনা মেয়ে। আমরা সবাই সাহস হয়ে তোমার পাশে আছি, কেউ না কেউ সামর্থ নিয়েও থাকবে তোমার পাশে। তুমি ভালো থেকে মেয়ে।
S.S.C 2008 G.P.A-5 [A+] H.S.C-2010 G.P.A-5 [A+] ।আমার মেয়েটি ডাক্তারী পড়তে সরকারী মেডিকেল কলেজে চান্স পেয়েছে। COD NO-12-2088 বর্তমানে অধ্যয়নরত।২য় বর্ষের বই কেনার টাকা যোগাড় করতে পারিনা।দয়া করিয়া ২য় বর্ষের বই কিনার জন্য সাহায্য করুন।
আমি বৃদ্ধ রিকশাওয়ালা।
আল্লাহ মেহেরবান।’
আলোচিত ব্লগ
মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।