কাব্য প্রসব হওয়ার নির্দিষ্ট কোন ক্ষণ নেই। তবে কবির নিকট সকল কবিতাই ক্ষণজন্মা। সকল অভিব্যক্তিই কালজয়ী। এক কবি সরবে দুনিয়ার তাবৎ গৎবাঁধা প্রথা বিরুদ্ধ হতে পারেন, কিন্তু শব্দ আর কবির নৈঃশব্দিক দ্যোতনা অবিচ্ছেদ্য। কবির ক্লান্তিতে, বিরাগে, বিগ্রহে, বিভ্রমে, বেতালে শব্দেরাই উপশম হয়ে আসে। কবির আলাপনে, তালে, তারুণ্যে, জাগরণে শব্দেরাই অনুপ্রেরণা হয়ে ওঠে। কবি শব্দাশ্রয়ী হয়ে একটা পূর্ণাঙ্গ কাব্য গাঁথেন, যা সমর্পিত হয় সবুজে, বিপ্লবে, নিরাশ্রিতে, প্রণয়ে, জলে, জোছনায়। কবির এ অর্চনা পাঠক মাধ্যমে মন্ত্রপাঠে পুনরুচ্চারিত হলে মহাকালে গ্রোথিত হয় অমোঘ সত্ত্বা।
কবি আর পাঠক; কখনো সন্নিকটে মুখোমুখি, কখনো দূরত্বে অদৃশ্য। তথাপি দু’পক্ষের যোগাযোগ সূত্র শব্দযোগের কাব্য। ’গলিত জোছনায় প্লাবিত নগরে ঈশ্বর’ কাব্যগ্রন্থটি সেই যোগাযোগ স্থাপনের নিমিত্তে একটি মলাটবদ্ধ প্রয়াস।
যে পাঠক কখনো জনতা, কখনো বিপ্লবী, কখনো যোদ্ধা, কখনো সংশয়বাদী, কখনো বিশ্বাসী, কখনো মৌন, কখনো মুখর, কখনো প্রেমী, কখনো বিবাগী, তারই ছাঁচে কবি রচনা করে গেছেন একেকটি কবিতা। অথবা কবির একান্ত চিন্তাজগতই মুদ্রিত হয়েছে নানা ক্ষণে রচিত অনুকাব্যে, দীর্ঘকাব্যে। ’গলিত জোছনায় প্লাবিত নগরে ঈশ্বর’ কাব্যগ্রন্থের শুরু থেকে শেষাবধি কবি ও পাঠক উভয়েই একে অপরের চিন্তা অবয়বকে আবিষ্কৃত করবেন একেকটি পৃষ্ঠায়।
আজ প্রকাশিত হলো ব্লগার আইরিন সুলতানার প্রথম কাব্যগ্রন্থ- গলিত জোছনায় প্লাবিত নগরে ঈশ্বর। পাওয়া যাবো অমর একুশে গ্রন্থমেলায় শব্দশৈলী'র স্টলে। স্টল নম্বর ২৮৪-২৮৬
আলোচিত ব্লগ
মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।