বিবাহিত ভাইরা একটু হেল্পান প্লিজ।
২৭ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক সপ্তাহ হইলো শাদি করছি। বাড়ি থেকে ভাগছি ২ সপ্তাহ আগে। ওর বাড়িতে লঙ্কাকাণ্ড। আমার বাড়িতে তো...। আপাতত উঠেছি ছোট একটা ফ্লাটে।
কে জানতো? শাদিকা লাড্ডু এতো ভারি পড়বে। ছোট চাকুরি। এতোদিন ছিলাম বাবার শাহি হোটেলে। আর এখন ফার্নিচার, দৈনন্দিন জিনিসপত্র... উফস্। বউটাও পাজি। সারাদিন ঘ্যান, ঘ্যান। এটা কিন.. ওটা কিন! গেস্ট আসলে কোথায় বসাবো... কীভাবে আপ্যায়ন করবো!! আমি আছি মহান মুসিবতে। মরার উপর খাড়ার ঘা হিসেবে আছে যখন তখন গাল ফোলানো, কথা বন্ধ। রাগ ভাঙ্গাতে আবার কতোরকম ফন্দিফিকির করতে হয়!!! সারারাত যুদ্ধের পর সকালে অফিসে গিয়ে ঝিমোনো। বসের ঝাড়ি, সহকর্মীকের টিপ্ননি আর দাওয়াতের আবদারের ভিতর লাইফটা ফানাফানা হইয়া গেল। আর মোবাইল নামক যন্ত্রণাটাতো আছেই। যখন প্রেম করতাম তখন ৩/৪বার ফোন করতো। এখন যেন আর ফোন ছাড়েই না! উফফ। কতো কথা যে বলতে পারে! বাসায় রুটি বানানোর বেলুনি নেই তো আমি কী করবো??? অফিস শেষে ছোটো বেলুনির পেছনে। ফোনে আবার ঝাড়ি, শোনো ঝাড়ু কিনতে ভুলনো যেন! বাসায় গিয়ে একটু রেস্ট নেব সে উপায় নেই। নবাবরাণীর মুড ভালো নেই, তাই রান্নাটাও আমাকেই করতে হবে। উফফফফফফ (ভ্যা ভ্যা করে কান্দনের ইমো হবে)।
বিবাহিত ব্লগাররা বুদ্ধি দেন কী করি?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন