somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপুরা জেগে উঠুন, সমাজকে জাগিয়ে তুলুন

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মানুষ সব নষ্ট হয়ে গেছে। নইলে সকালে উঠেই বাসে ধর্ষনের খবরটি পড়ে কিছুক্ষণ পরই জঘণ্য আরেকটি ঘটনার চাক্ষুস সাক্ষী হলাম কেন?

উত্তরা থেকে সিটিং বাসে আসাদ গেট পর্যন্ত আসছিলাম। একেবারে সামনের সিটে বসছি। খিলক্ষেতে বাস দাড়িয়ে যাত্রী তুলছিলো। এ সময়ই আমাদের বয়সী দু'জন আপু বাসে উঠছিলো। শুক্রবার হলেও বাসে বেশ ভিড় ছিলো। বাসের হেল্পার এই সুযোগে প্রথম আপুটার গায়ে হাত লাগালো। আপুটা কিছু না বলেই উঠে গেলো। দ্বিতীয় আপুটা উঠতে যাবে এ সময় হেল্পার ঠিক একই কাজ করলো এবং আপুটা বুঝতে পারলো। অনেককেই খেয়াল করতে দেখলাম কিন্তু কেউ কিছুই বলছিলো না। আপুটা আমার দিকে তাকাতেই আমি দাড়িয়ে বললাম আপু কিছু বলেন, আমি আপনার সাথে আছি। ভেবেছিলাম আপু কিছু বলবে না কিন্তু আমাকে অবাক করে দিয়ে আপু হেল্পারকে কষে চড় লাগালো। যে আমি জীবনে কোন চোর পর্যন্ত পিটাইনি, হেল্পারের কলার ধরে ঘুষি লাগিয়ে দিলাম। দেখাদেখি আরও অনেকে মারতে এগিয়ে আসলেও আপুর জন্য কেউ মারতে পারেনি। পরে সবার সামনে হেল্পারকে মাফ চাওয়ালাম। আপুটা অতিরিক্ত ভালো ছিলো বলেই আজ হেল্পার বেচে গেলো। অথচ এই আপুটার সাথেই সে কি ধরণের নিকৃষ্ট কাজ করেছিলো!

শুভযাত্রা নামক যে বাসটিতে কাল ধর্ষণের ঘটনা ঘটেছে আমি নিজেও সে বাসে মানিকগঞ্জ গিয়েছি। বাসের হেল্পারগুলো ভালো মানুষ হবার কোন কারণ দেখি না। এরা সুযোগে চান্স নিবেই। একজন হকারের সহযোগিতায় সেই ধর্ষক বাসচালক ধরা পড়ে গেছে। আমাদের আশে-পাশে ভালো মানুষ কিন্তু অনেক আছে। সভ্যতা আমাদের নারীদের ঘরের বাইরে নিয়ে আসছে কিন্তু দিতে পারে নি পর্যাপ্ত নিরাপত্তা। এ ব্যাপারটি নারীদের নিজেদের কেড়ে নিতে হবে। প্রতিদিন বাসে অসংখ্য যৌন হয়রানির ঘটনা ঘটলেও কোন আপু প্রতিবাদ করে না। সব জায়গায় মুখ বুজে সহ্য করে গেলে হবে না আপু। আপনি মুখ খুললে দেখবেন আপনাকে সাহায্যের জন্য অনেককেই পাবেন। অন্যায় এখন মানুষের গা সওয়া হয়ে গেলেও একবার চেতলে উপায় নাই। এই সব নোংরা আবর্জনা গুলারে ডাস্টবিনে ফেলা কোন ব্যাপার না। মানুষকে চেতানোর জন্য যে আপুদেরই মুখ খুলতে হবে। আমরা কয়েকজন এভাবে চিল্লাবো ঠিকই কিন্তু যার সাথে অন্যায় হবে সে মুখ বুঝলে যে লাউ সেই কদুই রয়ে যাবে। আপুরা! আপনারা মুখ খোলেন প্লিজ। এইসব ধর্ষক/ধর্ষকামীদের ছাড় দেয়া যাবে না। যেখানে পাবো সেখানেই মারতে হবে। যে বনে বাঘ-হায়েনা ঘুরে বেড়ায় নিশ্চিন্তে সেখানে নিজের জীবন নিজেকেই রক্ষা করতে হবে। দেশে যখন পিপার স্প্রে এসেই গেছে তখন এই জিনিসটা সবার জন্য হালাল করার দাবি জানাচ্ছি। ছিনতাই থেকে শুরু করে যৌন হয়রানির মত ঘটনা অস্বাভাবিক ভাবে কমে যাবে তাহলে। জানোয়ার গুলার জন্য মরিচের গুড়ার বিকল্প নাই।
_______________________________________________________
Courtesy: Abu Nayeem

একটি পৃষ্ঠা থেকে সংগ্রহীত!
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×