somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মঈপার : কাবুলীওয়ালার কথা

০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[মঈপার!]

[একে বারে চুড়া থেকে]

জাললাবাদ শ্যামল সতেজ, এখানে নাকি অনেক বৃষ্টি বাদল হয়। এখানকার হিউমিডিটিও তাই তুলনামুলক বেশি। মুজতবা আলীর দেশে বিদেশে'তে এই ভয়ঙ্কর পাহাড়ি রাস্তার কিছুটা বর্ণনা ছিল। কারন, স্থলপথে পাকিস্তান হয়ে কাবুল আসার এ-ই একপথ।
সেই ১৯৩০'য়ে যা, আজও তা'ই।

[সুরভীর পর জালালাবাদের দিকে]

এই পাহাড়েই নকি অন্য একটা রাস্তা আছে, কিন্তু মোটেও নিরাপদ না। পেশাওয়ার থেকে তোরখাম বর্ডার হয়ে জালালাবাদ শহর, তারপর মহীপার হয়ে (মাৎস পারাপার!!) কাবুল। আমাদের যেমন টাইগার পাস, এদের ফিস পাস!!



এই রাস্তা পুরুটাই বাক আর বাক, পাশেই গভীর খাঁদ। আফগানিস্তানের পাহাড়ি রাস্তাগুলোর মাঝেই এটা সবচেয়ে বিপদসংকুল। মঈপারের খাড়া পাহাড় দূর থেকে দেখলে মনে হবে একটা সিড়ি বুঝি বা। রাস্তাটা ক্রমাগত ধাপে ধাপে নেমেছে, সাপের মত প্যাচিয়ে।




মহীপারের (বা মঈপার, ফার্সি আর পশতুভাষীদের উচ্চারন মনে হয় একটু আলাদা) নাম শুনেই ভেবেছিলাম মাছের কোন ব্যপার থাকতে পারে। কিন্তু মাথায় আসল না ৮০০০/৯০০০ ফুট উচু শুকনো পাথুরে পাহাড়ে মাছ নিয়ে কি মিথ থাকতে পারে? খাড়া পাহাড়ের মাঝের খরস্রোতা এই ঝর্ণায় মাছ? পরে জানা গেল এই পাহাড়ি ঝর্ণা নকি আগে অনেক বড় ছিল, পানিও বেশি থাকত, সারা বছর। পাহাড়ি নদীর মাছ (!) নকি এই ভয়ংকর উল্টা স্রোতে উঠে যেত উপরে (এখনও যায় নিশ্চয়, কিন্তু শীতের পর যখন বরফ গলা পানি থাকে, তখন)। বিবিসির প্লানেট আর্থ সিরিজে দেখেছিলাম স্যামনরা ড়িমপাড়ার সময় এলে জাপানী উপকুলের কোন একটা স্ট্রিম ধরে উপরে চলে যেত যেখানে নিরাপদে ডিমপাড়া যাবে। এটাও নিশ্চয় এমন কিছু। মাছরা এভাবে বিশাল পাহাড় পাড়ি দেয়ায় নামই হয়ে গেছে মঈপার।

তখন খুব গরম। জালালাবদের একটু আগে দুরন্তে'র পাহাড়ে আমাদের সাইট। যাচ্ছিলাম ওখানে। মহীপার যতটা ভয়ঙ্কর ভেবেছিলাম ততটা ঘাবড়ানোর কিছু নাই আসলে। আধুনিক প্রযুক্তি ভয়ন্কর পাহাড়ি রাস্তাকে মসৃণ, নমনীয় করে দিয়েছে। যদিও ঘন্টায় ২৫/৩০ এর বেশি বেগে যাওয়ার চেষ্টা করলে বিপদ হতে পারে। আর আছে কিছু বিপদজনক বাঁক, খাড়া রাস্তা। দুটো গাড়ি পাশা-পাশি সহজেই যায়। কিন্তু ৩০/৪০ টন মাল বোঝাই ২৪ চাকার বিশাল লরি বা ভ্যানগুলো যখন ইন্জিন বিকল হয়ে দাড়িয়ে থাকে, পরিস্থিতি জটিল হতে বাধ্য। আমি যতবার গিয়েছি ততবারই এই ঘটনা দেখেছি, নিত্ত্বনৈমিত্তিক ব্যপার। দেখেছি দুটো লরি অ্যাক্সিডেন্ট করে, দুমড়ে আছে। একটা আড়াআড়ি হয়ে ঝুলে আছে, সামনের অর্ধেক রাস্তা থেকে বাইরে, খাদের উপরে।

ভাল কোন ছবি তুলতে পারিনি, কারন গাড়ির বাইরে মাথা হাত বার করলেই ড্রইভার আর বিকাশ'দা চিৎকার শুরু করে। বিকাশদাও খুব ভয় পায় এই জায়গাটা!

পথে সুরভী নামে এখটা বাজার আছে। এর পর পাহাড়ি জলধারাটা আস্তে আস্তে একটা লেকে রূপ নিতে শুরু করল। মাঝেই কিছুদুর পর পর ছোট ছোট জলবিদ্যুৎ কেন্দ্র। দূরন্ত'র টা বেশ একটু বড়।



ড্যামের ঊপর দিয়ে পাহাড়ের গভীরে আমাদের সাইট। পাথরের পাহাড়। ছোট বড় মাঝারি হরেক রকম আকার। এই পাহাড়গুলোয় ছোট ছোট পাথর আর মাটির আবরন। খুড়ে তুলেই হল। ক্রমাগত যেতে যেতে হারিয়ে গেলাম যেন। মনেহয় পথ বুঝি আর শেষ হবে না। অবশেষে দেখা গেল টাওয়ার। পাহাড়ের ফাঁকে মাথা তুলে উকি দিচ্ছে।


[এই টানেল গুলায় ঢুকলে মনে হয় আর বের হতে পারব না!]

[পিচকি পিচকি গড়ি, অনেক নিচে]

[পাশের পাহাড়ে রাস্তা]

[পাশের পাহড়ে রাস্তা]

[পিচকি পিচকি গড়ি, নিচে রাস্তা]


[অবশেষে দেখা গেল টাওয়ার। পাহাড়ের ফাঁকে মাথা তুলে উকি দিচ্ছে।]
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৪
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।

লিখেছেন রাবব১৯৭১, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৪৩

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।
=======================================
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাঁরা অমর হয়ে আছেন, তাঁদের অন্যতম হলেন তোফায়েল আহমেদ। উনসত্তরের গণঅভ্যুত্থান থেকে শুরু করে মহান... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

×