somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাগতম

০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি কারো স্বপ্ন পূরুষ নই,নই কোন স্বপ্ন রাজ্যের রাজপুত্র। তবে একজন স্বপ্নদ্রষ্টা,স্বপ্ন দেখতেই ভালোবাসি। বাস্তবতা সে তো নিষ্ঠুর কারণ আমার কাছে বাস্তবতা একটা মিথ্যা সান্তনা ছাড়া আর কিছুই নয়।তবে বলে নেয়া ভালো এই অনুছ্ছেদটি পড়তে হলে সবাইকে সর্বপ্রথম স্বপ্ন রাজ্যে প্রবেশ করতে হবে ।

স্বপ্ন পূরুষ যার সঙ্গে মিশে না বাস্তবতার প্রথম পূরুষ,দ্বিতীয় পূরুষ কিংবা নাম পূরুষের। কারণ আবার কি ই বা হতে পারে যেখানে তেলে জল কখনও মিশেই না ! আবার আমি যে কিনা একজন স্বপ্নদ্রষ্টা সে কারো স্বপ্ন পূরুষ নই। যদি নিজেকেই প্রশ্ন করি কেন ? তাহলে হয়তো উত্তর আসবে কিছু সীমাবদ্ধতা।কেউ হয়তো আমাকে তার স্বপ্ন পূরুষ বলে মনে করেছিল,দিয়েছিল সময়। কিন্তু স্বপ্ন যে সময়ের কাছে মূল্যহীন। যেখানে প্রভাতের আলোয় রাতে দেখা স্বপ্ন খান খান হয়ে যায়। প্রভাতের আলোর সঙ্গে মিশে একাকার হয়ে যায় বাস্তবতা। আর একই সঙ্গে স্বপ্ন এবং বাস্তবতার গোলক ধাঁধাঁয় পড়ে আমি খেই হারিয়ে ফেলি ।আবার স্বপ্নের সেলুলয়েড বাস্তবতাকে মিথ্যুক বলে সম্বোধন করতে থাকে । আমি হতে পারি না কারো স্বপ্ন পূরুষ, একই সঙ্গে স্বপ্ন রাজ্যের রাজপুত্র।

হতে চাই না কারোও স্বপ্ন পূরুষ।তবে স্বপ্ন দেখতে তো আর বাঁধা নেই, তাই স্বপ্ন দেখেই যাই। সেলুলয়েডের ধারণ ক্ষমতা প্রসারিত করি। রুবিকস কিউবের এক একটা রং যেন স্বপ্নলোকের এক একটা সেলুলয়েডের কোন পার্থক্যই নেই। কত রঙের স্বপ্ন লাল স্বপ্ন, নীল স্বপ্ন কখনোও বা ফ্যাকাশে স্বপ্ন। সেই স্বপ্ন কখনোও বা আমাকে নিয়ে যায় দূর অতীতে কখনোও বা অদূর ভবিষ্যতে । কারণ আমি জানি বাস্তবতা মিথ্যা আর স্বপ্ন বাস্তবতার জনক...তবে মিথ্যুক বাস্তবতার নয় এক স্বাপ্নিক বাস্তবতার ।

বাহ! পোস্টটাকে অনেক জটিল করে ফেললাম।শেষে আবার হলিউড সিনেমা Inception এর প্রযোজক আমার নামে মামলা না করে বসেন। তবে আমার স্বপ্ন আমি দেখেই যাব তাতে কার বাপের কি ? একই সঙ্গে আমি তো কিপটে হতে পারি না, তাই আমার স্বপ্ন রাজ্যে সবাইকে স্বাগতম ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×