যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আংকারায় মানব বন্ধন
০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কুখ্যাত যুদ্ধাপরাধী গোলাম আজম,সাঈদী,নিজামী,মুজাহিদ ও আমিনীদের বিচারের দাবিতে শান্তিপূর্ন মানব বন্ধন করেছে আঙ্কারা ভিত্তিক বাংলাদেশি ছাত্র সংগঠন “বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোশিয়েশন, আংকারা” এর শিক্ষার্থীরা। ০২ ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় জামাত শিবির পন্থী কয়েকজন ছাড়া সংগঠনটির প্রায় সকলেই স্বতঃস্ফূর্ত ভাবে বাংলাদেশ দূতাবাসের সামনে শান্তিপূর্ণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। যুদ্ধাপরাধীদের বাংলার মাটিতে বিচার নিশ্চিত করার দাবীতে বিভিন্ন প্লেকার্ড,পোষ্টার সম্বলিত ছবি নিয়ে তারা সকাল থেকেই দূতাবাসের সামনে জমা হতে থাকে। সংগঠনের সহ-সভাপতি হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যুদ্ধাপরাধীদের বিপক্ষে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অবস্থান তুলে ধরেন। শান্তিপূর্ণ কর্মসূচি শেষ হলে সংগঠনের পক্ষ থেকে কয়েকজনের প্রতিনিধিদল দূতাবাসে স্মারকলিপি জমা দেয়। রাষ্ট্রদূতের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন দূতাবাসের কাউন্সিলর শাহ্ আসিফ রহমান।
এখানে উল্লেখ থাকে যে, আজকের এই কর্মসূচিটি মূলত গত ২৫ নভেম্বর তুরস্ক ভিত্তিক কট্টরপন্থী ইসলামিক দল সাদেত পার্টির যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের দাবীতে বাংলাদেশ দূতাবাসকে ঘেরাও করার প্রতিবাদে আয়োজন করা হয়। বেশ কিছুদিন থেকে দলটি জামাত-শিবিরপন্থী বাংলাদেশি কিছু শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাংলাদেশের গৌরবময় স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অপপ্রচার চালিয়ে আসছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা...
...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.
হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে...
...বাকিটুকু পড়ুন
কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়...
...বাকিটুকু পড়ুন