somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘আমি রাজনীতি করি না,ছাত্রদল বা শিবির করি না। আমি হিন্দু। আমি একটি দরজিখানায় কাজ করি।’

১১ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হায় ! বিশ্বজিৎ, তোমার প্রাপ্তির খাতা শূন্যই থেকে গেল। বিশ্ব জয় করতে এসে স্বাধীন দেশেই তোমার ঠাই হলো না। তোমার জন্য কিছুই করার নেই, ছোট্ট এই লেখাটুকু ছাড়া। তুমি আসলেই অনেক বোকা, যখন মার খাচ্ছিলে তখন কেন প্রাণ ভিক্ষা চাইলে ? কেন বলতে গেলে তুমি হিন্দু ? এতটুকু না বললে হয়তো অনেক কিছুই যোগ হত তোমার প্রাপ্তির খাতায়। প্রাপ্তি বলতেই বা আর কি ! ঐ তো তোমাকে সামনে রেখে হরতাল আহ্বান করা। খুব বেশি খোলাসা করে বলতে গেলে তুমি শুধু মার খেতে খেতে মরে গেলে বিএনপি অথবা ছাত্রদল তোমার অকাল মৃত্যুতে তোমাকে নিয়ে মিছিল মিটিং করতো। আত্নত্যাগী নেতার উপাধি দেয়া হত। আর যদি মুসলমান হতে তাহলে তোমাকে নিয়ে গায়েবী মিছিল হতো, তোমার নামের সঙ্গে যুক্ত করতো শহীদ উপাধি, তুমি হয়ে যেতে জামায়াত কর্মী। দেখছো তো ! তোমার ছোট্ট ভুলের জন্য কতকিছু হারালে তুমি । ও হ্যা, বলতে মনে ছিল না, তুমি তো বল নি যে, তুমি মানুষ। দরজিখানায় কাজ কর বলে হয়তো জানো না আমাদের দেশে মানুষ হতে হলে অন্তত পক্ষে বলতে হয় যে সে মানুষ। তা না হলে এ দেশের সুশীল সমাজের মানবাধিকার কর্মীরা চুপ করে বসে থাকে।

সবকিছু-র জন্যই তোমাকে দোষারোপ করলাম। কিন্তু একটি জায়গায় এসে চুপ হয়ে গেলাম। তুমি তোমার মাকে বলেছিলে “মা, তোমাকে ছেড়ে থাকতে কষ্ট হয়” । সত্যি তোমাকে আর কষ্ট করতে হল না বিশ্বজিৎ। দানবরাই তোমার কষ্টের পাল্লা হালকা করে দিল। কিন্তু তোমার মায়ের কথা তারা একটুও ভাবল না। সবকিছু যেন কেমন করে থেমে গেল রাজনৈতিক আর ধর্মীয় স্বার্থের কাছে। কেউ বুঝলো না যখন একজনের পেট চলে না, তখন সে কেমন করে রাজনীতি করবে। আমিই ভুল বললাম, কারণ যাদের বুঝার কথা ছিল তারা তো পেট চালাতেই রাজনীতি করে। তারা কেমন করেই বা বুঝবে মায়ের মমতার কথা। তোমার জন্য আমার শেষ আক্ষেপটুকু নিচে লিখছি-
পুরান ঢাকায় নিরীহ টেইলারিং ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের হত্যাকারীরা পুলিশের কাছে এখনো অজ্ঞাতপরিচয়, সূত্রাপুর থানায় এভাবেই একটি মামলা করেছে পুলিশ।

পুনচ্ছ : আমার এক বন্ধু বিশ্বজিৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে পড়াশুনা করছে। রাজনীতির ধারের কাছেও সে কখনোও যায় নি। আজ আমার লেখাটা দেখে আমাকে বলছিল। দোস্ত কাল যদি আমি খবরের শিরোনামে উঠে আসি তখন আমাকে নিয়েও কি এভাবে লিখবি তুই ???
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×