somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরলীকৃত সাম্প্রদায়িকতা ও আপাত নিরীহ প্রতিক্রিয়াশীলতা

১৭ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনটা খুব ভালা ছিল কালকে। বাংলাদেশ জিতছে, এইসব প্যাচাল পারার কোন ইচ্ছাও ছিল না। কেন হইল তা আর উঠাব না। যাই হোক মূল প্রসংগে আসি। ইদানিং সাম্প্রদায়িকতা কিছু উঠতি ফেসবুক বুদ্ধিজীবীদের প্রিয় ইস্যু। তারা ভাবতে চায় মতাদর্শের বিপক্ষে কথা বলা, তাকে ভেঙ্গে চুরমার করে মাটিতে নামিয়ে আনা, দীর্ঘদিনের কুসংস্কারের বিপক্ষে সোচ্চার হয়ে কারো কুসংস্কারুনূভুতিতে আঘাত হানা এক ধরনের সাম্প্রদায়িকতা।

কোন মতকে আক্রমন করা, কোন মতকে মানবজাতির প্রগতির পথে বাধা হিসেবে চিহ্নিত করা, সেই মতকে আলোচনা সমালোচনার তোড়ে নিশ্চিহ্ন করার উদ্যোগ নেয়া কখনোই সাম্প্রদায়িকতার তালিকাভুক্ত হতে পারে না। তাহলে নাজিবাদের বিপক্ষে কথা বলে আমরাও সাম্প্রদায়িক। হিটলারকে তুলোধুনো করে আমরাও সাম্প্রদায়িক। পুজিবাদ/সমাজতন্ত্রের যারা সমালোচনা করে তারাও সাম্প্রদায়িক। আমরা রাজাকারদের ঘৃণা করি , পাকিস্তান দেশটাকে অন্তর থেকে ভাল চোখে দেখতে পারি না, ঐ দেশের প্রতিনিধিত্ব করে এমন সব কিছুই আমরা ঘৃণা করি তাই আমরা সাম্প্রদায়িক। কোন মতবাদ তা কত বিশাল সংখ্যক মানুষের কাছে কতটা শ্রদ্ধার পাত্র তা মুখ্য না। সব মতবাদকেই প্রশ্নবিদ্ধ করতে হয় যাচাই করতে হয়। ভুল প্রমাণিত মনে হলে আক্রমণ করতে হয়। এতসব বাধা অতিক্রম করেই কোন মতকে টিকে থাকতে হয়।

এখানে বড় বড় অক্ষরে আমি বলতে চাই সাম্প্রদায়িকতা ব্যক্তি বিশেষ বা কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ব্যক্তিদের প্রতি ঘৃণা করাকে বুঝায়। কেউ যদি পাকিস্তানকে ঘৃণা করে। আমেরিকাকে ঘৃণা করে তাহলেই তাকে আগ বাড়িয়ে সাম্প্রদায়িক বলা যাবে না। তবে যদি কেউ তাদের সম- অধিকারে বিশ্বাসী না হয়, পাবলিক ট্রান্সপোর্টে তাদের পাশে বসতে অস্বীকৃতি জানায়,বন্ধুত্ব করতে অস্বীকৃতি জানায় তাহলে অবশ্যই তাদের সাম্প্রদায়িক বলে চিহ্নিত করতে হবে। কারণ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আমি আমেরিকার সম্রাজ্যবাদী আচরণ/ '৭১ এ পাকিস্তানের গণহত্যাকে গালিগালাজ করতে পারি কিন্তু আমেরিকা/ পাকিস্তানের মানুষদের কখনোই ছোট ভাবতে পারি না।

এখন কথা হতে পারে এই গণহারে গালিগালাজ কতটুকু গ্রহণযোগ্য। বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা গ্রহনযোগ্য নয়। যখন কারো হারানোর কিছু থাকে না এবং সরাসরি যুদ্ধে নামে তখন সে যা খুশি তাই করতে পারে। কিন্তু মতবাদকে গণহারে আক্রমণ করতে গিয়ে মানুষের কোমল অনুভূতিতে হঠাৎ আঘাত করলে তা হিতে বিপরীত হবার সম্ভাবনাই বেশি। কোন মতবাদকে গ্রহনযোগ্য করে তুলতে হলে আগে সেই মতবাদের কথা মানুষকে শুনাতে হয়। মানুষ যদি ঘৃণায় সেই মতবাদের কথা নাই শুনলো তবে আসল উদ্দেশ্যই ব্যহৃত হয়। এক্ষেত্রে কৌশলী হতে হয়।( এই প্যারার মতামত আমার ব্যক্তিগত)

সবশেষে বলতে চাই আত্মতৃপ্তি লাভের উদ্দেশ্যে গণহারে বিভিন্ন ট্যাগিং থেকে আমরা বিরত থাকি। মানুষকে মানুষ হিসেবে সবাই ভাবতে শিখি।
৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×