somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্বপ্নবাজ তরী
মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।n

ছাগলের তিন নং বাচ্চা

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক সময়ে মানুষ ঝগড়া সময়ে একজন আরেক জনকে "ছাগলের তিন নং বাচ্চার মতো লাফালাফি করছ ক্যান? " বলে গালি দেয়। আমি প্রথম প্রথম ব্যাপারটা বুঝতাম না। আমার রুমমেট মুজাহিদ ভাই পরে আমাকে বুঝিয়ে দেয়। বিষয়টা হচ্ছে অনেকটা এমন, ছাগল সচারচর দুইটি বাচ্চা প্রসব করে কিন্তু মাঝে তিনটা বাচ্চাও প্রসব করে। আর তখনই ঘটে বিপত্তি। কারণ একটা গাভী ছাগলের ওলান() এ মুলত দুইটা বাট থাকে। ফলে একসাথে দুইটা বাছুর দুধ পান করতে পারে। ফলে যে দুইটা বাছুর একটু শক্তি সামর্থ্য সম্পূর্ণ তারা দুধ পান করতে পারে আর অপেক্ষাকৃত দুর্বল বাছুরটি ঐ সময়ে দুধ পান করতে না পেরে এদিক ঐদিক দৌড়াদৌড়ি করে। কিন্তু গালি হিসেবে এটাকে ব্যবহারে কারণ তখনও ক্লিয়ার হতে পারি নি।
কিছুদিন ধরে ব্যপারটা মাথা ঘুরপাক খাচ্ছে? আসলে তো আমাদের চারপাশে বহু ছাগলের তিন নং বাচ্চা আছে। যারা প্রতিনিয়তই দৌড়াদৌড়ি করে যাচ্ছে নিজেকে ফোকাসে আনার জন্য। যেমন
গয়েশ্বয়। তিনি নাকি তিরিশ লাক্ষ শহীদের নাম লিষ্ট আকারে দেখতে চেয়েছে? অদ্ভুদ একখান জিনিস? শহীদের সংখ্যা তিরিশ লাক্ষ ক্যান? তিন লাক্ষ বললেও কেউ সম্পূর্ণ লিষ্ট আকারে দিতে পারবে না কারণ যুদ্ধের সময়ে পাকিস্তানি সৈন্যরা মেরে মেরে লিষ্ট করে নি। আর এটা সম্ভব নয়। একটা যুদ্ধে সম্মুখ যুদ্ধে যত মানুষ মারা যায় তার দুই তিন গুন সাধারন মানুষ মারা যায়। দলে যখন কোন গুরুত্বপূর্ণ স্থান পাচ্ছে না তখন উনিও নেত্রীর নজরে আসার জন্য ছাগলের তিন নং বাচ্চা মতো দৌড়াদৌড়ি, লাফ ঝাপ দেয়া শুরু করছে।
আর কালো বিড়াল এবং এরশাদ সাহেবের কথা আশা করি ব্যাখ্যা করা লাগবে না। নিজেরাই একটু মিলিয়ে দেখেন।
বিনোদন দুনিয়ায়ও প্রচুর তিন নং বাচ্চা আছে। তবে এরা পরিচালক কিংবা নায়ক, নায়িকা না। বরং বিনোদন সাংবাদিকরা।
যেমন একটা ছবির শুটিং চলাকালীন কিংবা প্রচারণার সময়ে দেখা যায়, নায়ক নায়িকা, কিংবা পরিচালক-নায়িকা নিয়ে সুন্দর সুন্দর ছবির প্রযোজক বা কলাকুশলীদের কাছ থেকে মুখোরচুক গল্প কিংবা স্ক্যান্ডল ছড়ানো হয় আর বিনোদন সাংবাদিকরা কোনরুপ যাচাই বাছাই না করেই কে কার আগে নিজেদের পত্রিকায় ছাপাবে তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। যা ম্যাক্সিমাম সময়েই দেখা যায় ভুয়া খবর। আর ঐ দিকে এই খবরের কারণেই বাজে কাহিনির ছবিও বক্স অফিসে হিট।
আরও আছে, পৃথিবীতে অনেক অনেক টিভি চ্যানেল রয়েছে। কিন্তু "টকশো" নামক অনুষ্ঠান আমি বাঙালা চ্যানেলগুলো ছাড়া অন্য কোথাও দেখিনি। পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখনই উনাদের জ্ঞানচর্চা, উপদেশচর্চা, আক্রমনচর্চা, মিথ্যাপ্রলাপ, নেত্রা-নেত্রীর পা চাটা শুরু হয়ে যায়। তারা নিজেদের এক-একজন কে তখন দেশের ত্রানকর্তা ভাবা শুরু করে কিন্তু জনগন যে এদের তিননং ছাগলের বাচ্চা মনে করে তা তারা জেনেও না জানার ভাব করে।
আশে পাশে এমন তিন নং বাচ্চার অভাব নেই, শুধু চোখ, কান খোলা রেখে একটু তাকান। আরও একটু গভীর ভাবে খেয়াল করলে অবাকই হবেন, আপনি নিজেই যে ছাগলের তিন নং বাচ্চার মতো আচারণ করছেন তা জেনে।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×