আমি যে বাসাতে টিউশনি করি সেখানে যাবার পথে একটা বস্তি পড়ে। যার মধ্যখান দিয়ে একটা সুরু রাস্তা ধরেই আমাকে টিউশন বাসাতে যেতে হয়। ঐদিন যখন যাচ্ছিলাম তখন দেখি একটা কুকুর রাস্তার মধ্যখানে শুয়ে ঘুমাচ্ছে । এরূপ দৃশ্য এখানে স্বাভাবিক। আগে বারের মতো আজও আমি পাশ কাটিয়ে চলে যাবো এমন সময়ে দেখি উল্টোদিক থেকে একটা মোটরগাড়ি আসতেছে। আমার ভয় হচ্ছে মোটরগাড়ির আওয়াজ কিংবা কোন ভাবে যদি মোটরগাড়ির চাকা কুকুরের লেজ বা পায়ে লাগে তবে কুকুরটা উঠে আমার দিকেই সরে আসবে। কামড় না দিলেও তার নখের আছড় থেকে আমার পা বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। মোটরগাড়ি চলে যায় আর আমিও পাশ কাটিয়ে চলে আসি। কিন্তু ঘটনা এটা না। ঘটনা হলো মোটরগাড়ি আওয়াজেও কুকুরটির কোন রুপ পরিবতর্ন না দেখে। কুকুরটি এমন সুরু রাস্তার মধ্যখানে কিভাবে নিশ্চিতে ঘুমাচ্ছে? মানুষের একটু খামখেয়ালি হতে পারে কুকুরটির জীবনের অবসান। অথচ তার এমন ভাবান্তরহীন ঘুম আমাকে বিচলিত করে, প্রচন্ড একটা ধাক্কা দেয় আমার ভাবনা জগতকে। যেদেশের লোকেরা বড়দের ঝগড়ার জের ধরে চার চারটি নিষ্পাপ শিশুর প্রাণ নিয়ে যায়। যেদেশে সামান্য চুরি কিংবা কাজ না করার জেরে শিশুকে বেঁধে মারার দৃশ্য ভিডিও করে নেটে ছড়িয়ে দিয়ে নিজেদের মনুষ্যত্ব জাহির করে কিংবা সামান্য চাঁদা না দেয়ায় চা বিক্রেতাকে আগুনে পুড়ে মরতে হয়। তাদের মত মনুষ্য প্রজাতির উপর বিশ্বাস করে কুকুরটা কিভাবে নিশ্চিত ঘুমাচ্ছে?
বিবেকহীন কুকুরের ঘুম এবং মনুষ্য প্রজাতির কর্মকান্ড
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন
২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৭

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন
যাপিত জীবন.....

১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।