
১।
ভক্তঃ বাবা, আশীর্বাদ করুন, বড় হয়ে যেন আমি সফল ভ্যানচালক হতে পারি?
সাধুবাবাঃ ভ্যানচালক?(চোখ লুকিয়ে) তুই কি আমার অাশীর্বাদকে তিরষ্কার করছিস নাকি?
ভক্তঃ কষ্টপাবেন না। বলা ত যায় না, যদি কভু প্রধানমন্ত্রী ভ্যানে উঠে পড়ে তবে কে ঠেকায় আমার সরকারী চাকরী।
২।
১ম বন্ধুঃ বন্ধু চল ভ্যান কিনি?
২য় বন্ধুঃ ভ্যান কিনলেই কি হবো? কোথায় চালাইবো সেটাও ত ঠিক করতে হবে?
১ম বন্ধুঃ আরে এটা এত ভাবার কি আছে? তুই ধানমন্ডিতে, আমি সংসদ ভবন এলাকায়।
৩।
ছেলেঃ বাবা,আমি ভ্যান চালামু না। পড়ালেখা করুম?
বাবাঃ চুপ। একদম চুপ। পড়ালেখা করবা। পড়ালেখা করতে কত টাকা লাগা জানস। ভ্যান চালা, সরকারী চাকরি পাবি।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



