আজ আর নেই সেই জারুল গাছটা
যার পত্রপল্লবে ঢেকে যেত,
তোমাদের ফ্ল্যাটের জানালা।
প্রতিদিনই সময় অসময়ে
তাকিয়ে যেখানে তোমার অবয়ব খুঁজতাম।
মনে মনে কত গালি যে দিয়েছি গাছটাকে
শালা, সারা শহরের এত জায়গা থাকতে
তোকে এইখানেই জন্মাতে হবে
হয়েছিস ভালো,তাই বলে?
আমার প্রেয়সীর জানালার সামনেই
তোর সব ডালপালার জন্মদিতে হবে?
মনে আছে আমাদের ব্লিডিংয়ের কথা?
পিংক কালারের জন্য যে,তোমরা মজা করতে?
আমি মনে মনে মালিককে কত গালি দিছি
কিপটা বলে, তার রুচি নিয়ে।
শালা টাকা লাগলে নেয়
তবু যেন রংটা পরিবর্তন করে।
ব্লিডিংয়ের রং চেঞ্জ করছে
পিংক কালার বদলিয়ে এখন গাঢ় ধূসরে।
আজ জারুলগাছটা নেই,পিংক কালারও নেই
সাথে তোমরাও ছেড়েছ বাসা
কি অদ্ভুদ!
জারুল গাছটাও জানত, তুমি আমার না
তাইতো আড়াল করে রেখেছে তোমায়-
আমার কাছ থেকে।
পিংক কালারও তোমার অনুভূতি বুঝেছে
নেই কোন মায়া তোমার, আমার জন্যে।
শুধু আমিই জানি নি, আমিই বুঝছিনি
তাইতো বিরহ ব্যথা নিয়ে আজও
ঐ জানালার ফাঁকে তোমায় খুঁজি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


