একটি কবিতা লিখব বলে,
ফেসবুক, টুইটার, সারাহে
যুক্তির উপর যুক্তি খন্ডন করে,
প্রতিপক্ষকে তুলোধুনো করি
প্রেমিকার বাক্যবাণের বিপক্ষে হেঁটে
ব্রেকআপের যন্ত্রনা বুকে লালন করি,তবুও
ভেতর থেকে কবিতা আর বের হয়নি।
একটি কবিতা লিখব বলে
হিমুর মত খালি পায়ে,
হেঁটেছি আমি বহু ক্রোশ।
ইটবালুর এই শহরে
রাতের আধারে একা একা উঠে
গ্রিলের ফাঁক দিয়ে আসা জোসনার আলোয়
নিজেকে ভিজিয়েছি বহুবার, তবুও
ভেতর থেকে কবিতার আর্তনাদ শুনিনি।
শব্দের পর শব্দ, বাক্যের পর বাক্য
বসতে থাকে, হাঁটতে থাকে
কাগজের পর কাগজ শেষ হতে থাকে
উপমা, ছন্দ, সবই থাকে, তবুও
কোথায় যেন এক গভীর শূণ্যতা।
একটি কবিতা লিখব বলে
আজও আমি তোমায় খুঁজি।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



