somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্পঃ অ-ভালোবাসা

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি জানি মেয়েটা আমায় ফোন দিবে না। তবুও ফোন রাখার সময় বারবার বলেছিলাম, "বাসায় পৌঁছে আমায় কল দিবি।" প্রতিউত্তরে বলেছিল, দিবে। কিন্তু রাত বাজে ১০টায় এখন ফোন দেয় নি।

ভার্সিটির প্রথম দিকে ফেসবুকের কল্যাণে পরিচয়। কথার আদান - প্রদান ভালোই চলছে। বিবিএ ও আর্ট ফ্যাকাল্টি পাশাপাশির সুবাদে মাঝে মাঝে রাস্তায় দেখাও হত কিন্তু সংকোচ আর লজ্জায় কখনও সামনাসামনি কথা বলা হয়ে উঠেনি। ভালোই চলছিল আমাদের ফেসবুক আলাপ কিন্তু সেই আলাপ প্রেম পর্যন্ত গড়ানোর আগেই বিচ্ছেদ। কথা হয়নি টানা দুইবছর।

দুইবছর পর একদিন মেসেঞ্জার চ্যাট বক্স স্ক্রল করতে করতে ওর নামটি ভেসে উঠে। পুরোন মেসেজ পড়তে পড়তে একসময় হাই লিখে পাঠালাম। দুই তিন ঘন্টা পড় অপর পাশ থেকে উত্তর আসল। আবার চ্যাট তবে কিছুটা পরিনত কথা বার্তা। মোবাইল নম্বারের আদান প্রদান হল। দেখা হলো। জানতে পারি তার সম্পর্কের কথা, তার ভালোবাসার মানুষটির কথা। যার আগমনের অপেক্ষায় সে আজ প্রতীক্ষিত। অসম্ভব রকম ভালোবাসে সে, সেই পুরুষটিকে। সব পুরুষ থেকে কেন আলাদা, তার ব্যাখ্যা শুনতে শুনতে আমি বিরক্ত, শংকিত হই যদি সে এমন অসম্ভব ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলে। তার হাসোজ্জ্বল মুখের করুণ চিত্র কল্পণা করে আমি শিহরিত হই। অবশেষে খবর আসে, সেই পুরুষটি অন্যের হাতে আংটি পরিয়েছে। তারপর শুরু হয় পুরুষদের প্রতি বিতৃষ্ণা জাগা এক রমণীর প্রলাপ। তবুও ঐপুরুষটিকে ঘৃণা করতে করতে কখন যে বারবার প্রশংসা করে ফেলে, সে নিজেও জানে না। এই সব দেখে আমি মুচকি মুচকি হাসি। আর ভাবি ভালোবাসা হয়ত এমনই হয়। তার মনে জিদ চেপে বসে, সেও বিয়ে করবে। ফ্যামিলি থেকে আগেই পাত্র দেখা ছিল, শুধু বাকি ছিল ওর সম্মতির। এখন আর কোন বাধা নেই।
ঈদের বন্ধ দিয়েছে ভার্সিটি। সে বাড়ি যাবে। বহুবার বলার চেষ্টা করেও বলতে পারি নি, থেকে যা আমার সাথে, স্বর্ণ অলংকার দিতে না পারলেও ডাল ভাত ঠিকই দিতে পারবো। কক্সবাজার গিয়ে সাগরের ঢেউয়ের সাথে জোসনা দেখাতে না পারলেও, রাতের বেলায় এই শহরে রিক্সায় করে জোসনা দেখতে দেখতে মানুষের টেউয়ে হারিয়ে যাবো না হয়। কিন্তু সাহস করে বলা হয়নি। অনার্সের রেজাল্টাই যার ঝুলে আছে, চাকুরি ত বহুদুরে। বহুবার নম্বার ডায়াল করতে গিয়েও আর কল দেয়া হয়নি। ভালো থাকিস।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×