সাগরের নীলজলে ভেসে উঠা ঢেউের মত
হৃদয়ে জেগে উঠা প্রেম অবদমিত হয় না
বহমান সে। অনন্ত অসীমের পথে
অজস্র তরঙ্গ সঙ্গী করে এগিয়ে যায় কুলে
অাছড়ে পড়ে, ভেতরের সব জমানো কষ্ট
ব্যথা, না পাওয়া মিশিয়ে দেয় বালুচরে।
উতপ্ত সূর্যকিরণে নিজেকে জ্বালিয়ে
শুটকি হয়েও বেঁচে থাকতে চায় সে,
অসীম অনন্ত কাল, শুধু তোমার
স্পর্শের আশায়, তোমার মুখশদর্নের জন্যে।
অতৃপ্ত প্রেম, অশীরিরি আত্মা হয়েও আসে
ফিরে ফিরে যায় তোমার মুখরিত,স্পর্শের ধারে।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



