কবিতাঃ শালিকের খোঁজ
------
শালিকের খোঁজে বের হওয়া
যুবকটি আজও ফিরেনি।
পথ হারিয়ে,
হেঁটে চলছে ভিন্ন পথে
পথের খুঁজে।
অন্ধকারের আলোয় চলে সে
আলোর খুঁজে।
সময়ের আঘাতে জর্জরিত হয়ে
তারাদের সাথে কথা বলে
চলছে সে শালিকের খোঁজে।
মরু পথে উতপ্ত বালুতে
মরীচিকার সাথে
লুকোচুরি খেলে
পাড়ি দিয়েছে সে পর্বতমালা
হারিয়েছে নিজেকে সবুজের
হাতছানির বিদ্রুপ হাসিতে
নীল সমুদ্রে তিমির সাথে যুদ্ধ করে
চলছে সে শালিকের খোঁজে।
অরণ্যের জঞ্জালে
পাতার ফাঁকে আসা সূর্যকিরণে
পথের সন্ধ্যানে, ছুটে চলছে সে
অসীম কে ছুঁয়ে নীল আকাশে
নিঃশ্বাস নিবে বলে বের হওয়া যুবকটি
আজও ফিরেনি নীড়ে।
শকুনের দল খুবলে খেয়েছে তাকে
শালিকের ডানায় ভর করে এখন সে
অসীম শূণ্যতায় মিশে গেছে
কেউ খোঁজে নি তাকে
হাজারো শালিকের ভীড়ে
এখনও সে নিঃস্ব, একাই রয়ে গেছে।
আজও ফিরেনি
শালিকের খোঁজে বের হওয়া যুবকটি।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




