বিষন্ন বিকাল
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিষন্ন বিকালকিছু ভালোবাসার অনুভূতি
কেউ জানবে না,
কেউ বুঝবে না।
কেউ জানতেও চাইবেনা।
অবহেলায়, অযত্নে
নিরবে নিভৃতে
কুয়াশার মতো আভাস ছড়িয়ে
একদা মিলে যাবে শুন্যতায়।
মহাশুন্যতায়।
হৃদয়ে লুকে থাকা ভালাবাসার কথা
কভু বলা হবে না।
কিছু ভালোবাসা,
ভালোবাসারও আগে মরে গেছে
স্বার্থের বেড়াজালে,
দারিদ্রতার কষাঘাতে,
মিশে গেছে একবুক না পাওয়া নিয়ে
নীল আকাশে।কিছু ভালোবাসা,
বরফের মতো জমে
বুকের মাঝে চিনচিন ব্যথা তুলে
সুদিনের অপেক্ষায় তাকে
স্বপ্ন দেখে পৃথিবীরকে দেখাবে বলে
চিৎকার করে বলবে
আমিও তোমাদের দলে।
হে প্রেমিকেরা,
আমার ভালোবাসার অাগ্নেয়গিরিতেও
একদিন অগ্ন্যুৎপাত হবে
আকাশে সেদিন তারা উঠবে
সাথে চাঁদও
সে সুদিনের অপেক্ষায়
কিছু ভালোবাসা বেঁচে রয়ে।কিছু ভালোবাসায়
সবই আছে,খুনছুটি, অভিমান খেলাখেলি
চুম্বকের মতো হৃদয়ের টানাটানি
পাশাপাশি হাঁটাহাঁটি
লেগে থাকা মুখের হাসি
তবুও অতৃপ্ত রয়ে কিছু একটি
চলতি পথে মাঝে মাঝে
চলে সেটার খোঁজাখুঁজি।
কিছু ভালোবাসা
অধো কি ভালোবাসা?
অধো কি কভু ঊঁকি দেখেছিল কিনা
মনের আধোছায়ায় চলে গুঞ্জন।
তবে সেই কি তুমি,প্রিয়তমা?
প্রশ্নের জালে আটক
কিছু ভালোবাসা।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন